“নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে।”- কার, কেন?
উত্তর: 'নিজেকে তার ছ্যাচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কথাটি আহ্লাদি তার নিজের অবস্থা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছে। স্বামীর অত্যাচার সইতে না পেরে আহ্লাদি তার মাসি-পিসির কাছে আশ্রয় নেয়।কিন্তু মাসি পিসির বাড়িতে আসলেও সে পথ খারাপ লোকজন থেকে রেহাই পায় না। বদ লোকজনের কুনজর তার ওপর পড়ে । তরিতরকারি কিনতে আসা মানুষজন তাকে পণ্যের সমতুল্য মনে করে। গাঁয়ের কিছু লোকের এমন মনোভাব বুঝতে পেরে আহ্লাদির মন খারাপ হয়। তার মনে হয় তার কোনো সম্মান নেই, ইচ্ছা-অনিচ্ছা নেই, কোনো স্বতন্ত্র সত্তা নেই। তাই নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো মনে হয়।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
“নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে।”- কার, কেন?
উত্তর