"ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়," এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বুঝানো হয়েছে?
উত্তর: “ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়”- এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কঠিন হৃদয়ের মানুষকে বোঝানো হয়েছে। 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি গর্ভবতী। তার স্বামী জগু খুব নিষ্ঠুর প্রকৃতির মানুষ। সে আহ্লাদিকে নানা রকম শারীরিক নির্যাতন করে। অত্যাচার সহ্য করতে না পেরে আহ্লাদি মাসি-পিসির কাছে বাবার বাড়ি চলে আসে। তখন পিসি আহ্লাদিকে বুঝায় যখন তার সন্তান হবে তখন তার স্বামী আর তার ওপর নির্যাতন করবে না। কারণ সাধারণত সন্তানের মুখ দেখলে কঠিন হৃদয়ের মানুষও নরম হয়ে যায়। এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কঠিন হৃদয়ের মানুষকে বোঝানো হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
"ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়," এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বুঝানো হয়েছে?
উত্তর