শেয়ারFacebookWhatsApp

'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি ও উদ্দীপকের নানি একই সূত্রে গাঁথা- বিশ্লেষণ কর।

উত্তর: • 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি ও নানি একই সূত্রে গাঁথা-মন্তব্যটি যথার্থ। • আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে নারীরা পুরুষের হাতে নিগৃহীত হয়। অস্তিত্ব রক্ষার পাশাপাশি সমাজের বিরূপ পরিবেশ থেকে বাঁচার জন্য তাদের অনেক সাহসী সংগ্রাম পরিচালনা করতে হয়। • উদ্দীপকের অঞ্জলি তার শ্বশুরবাড়ির অত্যাচার-নির্যাতন সহ্য করতে না পেরে তার নানির কাছে আশ্রয় নেয়। অঞ্জলির ভালো-মন্দ সবকিছুর দায়িত্ব এখন নানির। তাই নানি অঞ্জলিকে যথাসম্ভব আগলে রাখে। বাইরের বখাটেদের কুদৃষ্টি থেকে রক্ষার সবরকম চেষ্টা করতে থাকে। মাসি-পিসি' গল্পের মাসি-পিসিও আহ্লাদিকে পেয়ে তার দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়ে। এখানে অঞ্জলির নানি ও মাসি-পিসির দায়িত্ববোধ সাদৃশ্যপূর্ণ। • 'মাসি-পিসি' গল্পে দেখা যায়, মাসি-পিসির জীবনযুদ্ধে নতুন করে যুক্ত হয় আহ্লাদি। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ আহ্লাদির আশ্রয় এখন মাসি-পিসি। আহ্লাদিকে পেয়ে মাসি-পিসি নতুন করে দায়িত্বশীল ও মানবিক জীবনসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। বাইরের সকল অশুভ ছায়া থেকে নিরাপদ রাখার সবরকম সতর্কতা অবলম্বন করে মাসি-পিসি। এভাবেই উদ্দীপকের অঞ্জলির নানির দায়িত্বশীলতার সাথে 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির দায়িত্বশীলতার সাদৃশ্য রয়েছে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথোপযুক্ত।

HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল

'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি ও উদ্দীপকের নানি একই সূত্রে গাঁথা- বিশ…

উদ্দীপক

শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার বাড়িতে এসেছে অঞ্জলি। নানি ছাড়া আপন বলতে কেউ নেই তার। শ্বশুরবাড়ি থেকে তাগাদা এলে যেতে দেয়নি নানি। পিতা-মাতা বেঁচে থাকলে অঞ্জলিকে হয়তো শ্বশুরবাড়ি যেতে হতো। তখন কিছু বলত না নানি। যেহেতু তারা নেই, সেহেতু চারপাশের বখাটেদের কবল থেকে অঞ্জলিকে আগলে রাখে নানি। অঞ্জলির দিকে সব সময় সতর্ক দৃষ্টি রাখে নানি।

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025

উত্তর

• 'খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার।"- উক্তিটি মাসির।

উত্তর

• মেয়ে যদি স্বামীর ঘরে না যেতে চায় খুন হওয়ার ভয়ে?-কথাটি মাসি বলেছে কৈলেশকে। • আহ্লাদির স্বামী জগু পাষণ্ড হৃদয়ের মানুষ। সে আহ্লাদিকে পাশবিক নির্যাতন করায় আহ্লাদি মাসি-পিসির কাছে আশ্রয় নেয়। জগুর অত্যাচার থেকে রক্ষার জন্য মাসি-পিসি তাকে আর স্বামীর বাড়িতে পাঠাবে না বলে সিদ্ধান্ত নেয়। জগু কৈলেশকে দিয়ে খবর পাঠায়, বউকে নিয়ে যেতে না দিলে সে মামলা করবে। মামলার কথা শুনে মাসি-পিসি একটু ঘাবড়ে যায় এবং মাসি প্রশ্নোক্ত উক্তিটি করে।

উত্তর

• উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের দাযিত্ববোধ ও জীবনসংগ্রামের দিকটি প্রতিফলিত হয়েছে। • আমাদের সমাজে একজন নারী একা কখনোই নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে না। এই নিষ্ঠুর সমাজে নারীদরকে অনেক সংগ্রাম করে টিকে থাকতে হয়। • উদ্দীপকের অঞ্জলি শ্বশুরবাড়ির নির্মম অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার নানির কাছে আশ্রয় নেয়। নানি তাকে বাইরের সকল ঝড়-ঝাপ্টা থেকে রক্ষা করতে চেষ্টা করে। 'মাসি-পিসি' গল্পেও দেখা যায়, স্বামী জগুর নির্যাতন সহ্য করতে না পেরে আহ্লাদি তার মাসি ও পিসির কাছে আশ্রয় নেয়। মাসি-পিসি নারী হয়েও আহ্লাদির জন্য জীবনসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। সকল অশুভ ছায়া থেকে বাঁচানোর জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে সতর্ক থাকে। এখন তাদের কাছে আহ্লাদি আছে। তাই সকল দুঃখ ভুলে তারা দায়িত্ববোধের জায়গা থেকে জীবনসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, যা উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

• 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি ও নানি একই সূত্রে গাঁথা-মন্তব্যটি যথার্থ। • আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে নারীরা পুরুষের হাতে নিগৃহীত হয়। অস্তিত্ব রক্ষার পাশাপাশি সমাজের বিরূপ পরিবেশ থেকে বাঁচার জন্য তাদের অনেক সাহসী সংগ্রাম পরিচালনা করতে হয়। • উদ্দীপকের অঞ্জলি তার শ্বশুরবাড়ির অত্যাচার-নির্যাতন সহ্য করতে না পেরে তার নানির কাছে আশ্রয় নেয়। অঞ্জলির ভালো-মন্দ সবকিছুর দায়িত্ব এখন নানির। তাই নানি অঞ্জলিকে যথাসম্ভব আগলে রাখে। বাইরের বখাটেদের কুদৃষ্টি থেকে রক্ষার সবরকম চেষ্টা করতে থাকে। মাসি-পিসি' গল্পের মাসি-পিসিও আহ্লাদিকে পেয়ে তার দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়ে। এখানে অঞ্জলির নানি ও মাসি-পিসির দায়িত্ববোধ সাদৃশ্যপূর্ণ। • 'মাসি-পিসি' গল্পে দেখা যায়, মাসি-পিসির জীবনযুদ্ধে নতুন করে যুক্ত হয় আহ্লাদি। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ আহ্লাদির আশ্রয় এখন মাসি-পিসি। আহ্লাদিকে পেয়ে মাসি-পিসি নতুন করে দায়িত্বশীল ও মানবিক জীবনসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। বাইরের সকল অশুভ ছায়া থেকে নিরাপদ রাখার সবরকম সতর্কতা অবলম্বন করে মাসি-পিসি। এভাবেই উদ্দীপকের অঞ্জলির নানির দায়িত্বশীলতার সাথে 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির দায়িত্বশীলতার সাদৃশ্য রয়েছে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথোপযুক্ত।
HSCBangla 1st Paperগদ্য : মাসি-পিসি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?

কুমিল্লা বোর্ড

  • কাব্য
  • উপন্যাস
  • নাটক
  • ছোটোগল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?

ময়মংসিংহ বোর্ড

  • জগুর
  • বৈদ্যের
  • ওসমানের
  • কৈলাশের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-

  • কানাইয়ের সাথে ঝগড়া করছিল বলে
  • ঘড়া থেকে পানি আনছিল বলে
  • তরকারি বিক্রি করছিল বলে
  • সালতির লগি ঠেলছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?

  • পরিষ্কার রাখার জন্য
  • ঘরের চালায় আগুন নেভানোর জন্য
  • শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য
  • চুরি হওয়ার ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?

বরিশাল বোর্ড

  • কলেরা
  • টাইফয়েড
  • বসন্ত
  • যক্ষা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সালতি থেকে কী তোলা হচ্ছে?

  • বাঁশ
  • খড়
  • কাঠ
  • ঘাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?

  • জামাইপ্রীতি
  • নমনীয়তা
  • সামাজিকতা
  • পারিপার্শ্বিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?

দিনাজপুর বোর্ড

  • পুলের কাছে
  • গঞ্জের বাজারে
  • খারের ধারে
  • কাছারি বাড়িতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসির স্বামী মদ্যপ ছিল iii. মাসির শাশুড়ি-ননদ বাঘ ছিল নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কীসের প্রতি জগুর প্রবল লোভ?

  • সম্পদের প্রতি
  • নারীর প্রতি
  • নেশাদ্রব্যের প্রতি
  • ভালোবাসার প্রতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা প্রকাশ পেয়েছে মাসি-পিসি-

  • অসহিষ্ণু
  • আত্মবিশ্বাসী
  • প্রতিবাদী
  • অহংকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?সালতি থেকে কী তোলা হচ্ছে?খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসিরকীসের প্রতি জগুর প্রবল লোভ?মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।