উদ্দীপকের সাহারা বানুর স্বামীর সাথে 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকের সাহারা বানুর স্বামীর সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামী জগুর সাদৃশ্য রয়েছে। • পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীরা পুরুষদের দ্বারা মানসিক ও শারীরিকভাবে নিগৃহীত হয়। বাঙালি সমাজে জামায়ের কদর থাকলেও বউয়ের জন্য রয়েছে শুধু অবহেলা। • উদ্দীপকে উনিশ বছরের যুবতি সাহারা বানুর বিয়ে হয় মোহন আলী নামক এক নেশাগ্রস্ত যুবকের সাথে। সাহারা বানুর শ্বশুর-শাশুড়ি যৌতুকের জন্য তাকে নির্যাতন করে। অন্যদিকে 'মাসি-পিসি' গল্পে আহ্লাদির স্বামী জগুও ছিল নেশায় আসক্ত। স্ত্রীর প্রতি দায়িত্ব পালন তো দূরে থাক বরং সে টাকার জন্য আহ্লাদিকে অত্যাচার করত। তাকে ঠিকমতো খেতে দিত না, কল্কে পোড়া ছ্যাঁকা দিত। এভাবে উদ্দীপকের সাহারা বানুর স্বামী এবং 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামী জগু সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের সাহারা বানুর স্বামীর সাথে 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর