উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?-ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের দাযিত্ববোধ ও জীবনসংগ্রামের দিকটি প্রতিফলিত হয়েছে। • আমাদের সমাজে একজন নারী একা কখনোই নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে না। এই নিষ্ঠুর সমাজে নারীদরকে অনেক সংগ্রাম করে টিকে থাকতে হয়। • উদ্দীপকের অঞ্জলি শ্বশুরবাড়ির নির্মম অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার নানির কাছে আশ্রয় নেয়। নানি তাকে বাইরের সকল ঝড়-ঝাপ্টা থেকে রক্ষা করতে চেষ্টা করে। 'মাসি-পিসি' গল্পেও দেখা যায়, স্বামী জগুর নির্যাতন সহ্য করতে না পেরে আহ্লাদি তার মাসি ও পিসির কাছে আশ্রয় নেয়। মাসি-পিসি নারী হয়েও আহ্লাদির জন্য জীবনসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। সকল অশুভ ছায়া থেকে বাঁচানোর জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে সতর্ক থাকে। এখন তাদের কাছে আহ্লাদি আছে। তাই সকল দুঃখ ভুলে তারা দায়িত্ববোধের জায়গা থেকে জীবনসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, যা উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?-ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর