"সাদৃশ্য থাকলেও উদ্দীপকের কৃষ্ণা এবং 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি এক নয়।"- মন্তব্যটির সত্যতা যাচাই কর।
উত্তর: • "সাদৃশ্য থাকলেও উদ্দীপকের কৃষ্ণা এবং 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি এক নয়।"- মন্তব্যটি যথার্থ। • আমাদের দেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বসবাস করে। তাই তাদের সকলের আর্থ-সামাজিক অবস্থা একরকম নয়। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের অবস্থা সবচেয়ে শোচনীয়। প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতার সাথে লড়াই করে তাদেরকে জীবনযাপন করতে হয়। • উদ্দীপকের কৃষ্ণা একজন বিপ্লবী নারী। আন্দোলন চলাকালীন তিনি গ্রামের বেশকিছু নারীকে নেতৃত্ব দেন। শুধু তা-ই নয়, মাত্র ষোলো বছর বয়সে জমিদারের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন তিনি। অবশেষে গ্রামের মেয়েদের সাথে নিয়ে জমিদারের সাথে লড়াইয়ে নামেন এবং অনেকটা অপ্রত্যাশিতভাবেই তাদের বিরুদ্ধে জয়ী হন। ফলে তার এই আন্দোলন গ্রামের মেয়েদের মধ্যে নতুন আশার সঞ্চার করে। • 'মাসি-পিসি' গল্পে মাসি-পিসি অসহায় বিধবা। স্বামীর 'মৃত্যুর পর আহ্লাদিদের বাড়িতে তাদের আশ্রয় হলেও নিজেদের ভরণপোষণের খরচ জোগাতে তাদের সংগ্রাম করতে হয়। এরই ভেতর সন্তান-সম্ভবা আহ্লাদির দায়িত্ব এসে তাদের ওপর বর্তায়। এমতাবস্থায় দুর্বৃত্তদের হাত থেকে আহ্লাদিকে বাঁচাতে মাসি-পিসিকে লড়াই করতে হয়। পক্ষান্তরে উদ্দীপকের কৃষ্ণা একজন সশস্ত্র বিপ্লবী। অপশক্তির বিরুদ্ধে যুদ্ধের জায়গায় তাদের মিল থাকলেও কৃষ্ণার চেয়ে মাসি-পিসির জীবনসংগ্রাম অনেক বেশি কঠিন। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
"সাদৃশ্য থাকলেও উদ্দীপকের কৃষ্ণা এবং 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি এ…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর