শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের নির্যাতনের চিত্র' 'মাসি-পিসি' গল্পে কীভাবে প্রতিফলিত হয়েছে- নির্ণয় কর।

উত্তর: • উদ্দীপকের নির্যাতনের চিত্র 'মাসি-পিসি' গল্পে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে। • আমাদের সমাজে ও পরিবারে নারীরা নানাভাবে অবহেলার শিকার হয়। তারা পরিবারে ছেলে বা পুরুষ অপেক্ষা কম গুরুত্ব পায়। তারা স্বামীর গৃহেও নানাভাবে অবহেলা ও নির্যাতনের শিকার হয়। • উদ্দীপকে পুরুষতান্ত্রিক সমাজে নারীরা কীভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় তা তুলে ধরা হয়েছে। নারীরা প্রতিনিয়তই নির্যাতনের শিকার হয়। সচেতনতার অভাবে নারীরা কোনো প্রতিবাদ করে না, অনেকে আইনের আশ্রয়ও নিতে পারে না। 'মাসি-পিসি' গল্পে পিতৃ-মাতৃহীন আহ্লাদিকে জগু শারীরিকভাবে নির্যাতন করে, পেটপুরে খেতে দেয় না। তাকে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে, কলকেপোড়া ছ্যাঁকা দেয়। বাঁচার তাগিদে আহ্লাদি বিধবা মাসি-পিসির কাছে আশ্রয় নেয়। লালসায় উন্মত্ত জোতদার, দারোগা ও গুন্ডা-বদমাশদের লোক কানাই এসে একদিন মাসি-পিসিকে রাতের বেলায় কাছারিবাড়ি যেতে বলে। কানাইয়ের কুমতলব বুঝতে পেরে মাসি-পিসি না গিয়ে প্রতিবেশীদের ডাকাডাকি করে প্রতিরোধ গড়ে তোলে। এভাবে উদ্দীপকের নির্যাতনের চিত্র 'মাস-পিসি' গল্পে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল

উদ্দীপকের নির্যাতনের চিত্র' 'মাসি-পিসি' গল্পে কীভাবে প্রতিফলিত হয়েছ…

উদ্দীপক

পুরুষতান্ত্রিক সমাজে নারীরা শারীরিক মানসিক নানান নির্যাতনের শিকার হয় প্রতিনিয়ত। কিন্তু সচেতনতার অভাবে নারীরা কোনো প্রতিবাদ করে না, আইনের আশ্রয়ও নেয় না, আবার অনেক সময় চাইলেও তারা আইনের আশ্রয় নিতে পারে না সমাজ সন্তানের কথা ভেবে। নারীর ওপর পুরুষের একচেটিয়া ক্ষমতার ফলে সাম্প্রতিক সময়ে এ ধরনের নির্যাতন আরো বেড়ে চলেছে। নারীর প্রতি সহিংসতা সভ্য সমাজের অভিশাপ। তাই যেকোনো মূল্যে এ অভিশাপ থেকে আমাদের মুক্ত হতে হবে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

• আহ্লাদির স্বামীর নাম জগু।

উত্তর

• পিসির বাপের বাড়িতে মাসি এসেছে আশ্রিত হয়ে- এই ভেবে মাসির প্রতি পিসির একটা অবজ্ঞার ভাব ছিল। • মাসি-পিসি দুজনেই বিধবা। তাছাড়া দুজনের বয়স এক এবং তারা এক ঘরেই থাকে। তা সত্ত্বেও পিসি অন্তত তার বাপের বাড়িতে থাকে। আর সেখানে মাসি থাকে অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতো। তাই নিজের শক্ত অবস্থানের কথা ভেবে মাসির প্রতি পিসির একটা অবজ্ঞার ভাব ছিল।

উত্তর

• উদ্দীপকের নির্যাতনের চিত্র 'মাসি-পিসি' গল্পে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে। • আমাদের সমাজে ও পরিবারে নারীরা নানাভাবে অবহেলার শিকার হয়। তারা পরিবারে ছেলে বা পুরুষ অপেক্ষা কম গুরুত্ব পায়। তারা স্বামীর গৃহেও নানাভাবে অবহেলা ও নির্যাতনের শিকার হয়। • উদ্দীপকে পুরুষতান্ত্রিক সমাজে নারীরা কীভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় তা তুলে ধরা হয়েছে। নারীরা প্রতিনিয়তই নির্যাতনের শিকার হয়। সচেতনতার অভাবে নারীরা কোনো প্রতিবাদ করে না, অনেকে আইনের আশ্রয়ও নিতে পারে না। 'মাসি-পিসি' গল্পে পিতৃ-মাতৃহীন আহ্লাদিকে জগু শারীরিকভাবে নির্যাতন করে, পেটপুরে খেতে দেয় না। তাকে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে, কলকেপোড়া ছ্যাঁকা দেয়। বাঁচার তাগিদে আহ্লাদি বিধবা মাসি-পিসির কাছে আশ্রয় নেয়। লালসায় উন্মত্ত জোতদার, দারোগা ও গুন্ডা-বদমাশদের লোক কানাই এসে একদিন মাসি-পিসিকে রাতের বেলায় কাছারিবাড়ি যেতে বলে। কানাইয়ের কুমতলব বুঝতে পেরে মাসি-পিসি না গিয়ে প্রতিবেশীদের ডাকাডাকি করে প্রতিরোধ গড়ে তোলে। এভাবে উদ্দীপকের নির্যাতনের চিত্র 'মাস-পিসি' গল্পে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে।

উত্তর

• উদ্দীপকের শেষ উক্তিটির সঙ্গে 'মাসি-পিসি' গল্পের তুলনামূলক আলোচনা করা যায়। • পুরুষশাসিত সমাজে নারীরা নির্যাতনের শিকার হয়। সমাজের ধনী ও স্বার্থপর লোকেরা তাদের স্বার্থের জন্য নারীদের সঙ্গে অমানবিক আচরণ করে। তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখে। • 'মাসি-পিসি' গল্পে পিতৃ-মাতৃহীন আহ্লাদি তার স্বামী জগুর নির্মম নির্যাতনের শিকার। অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে সে বিধবা মাসি-পিসির কাছে আশ্রয় নেয়। তারা তাকে মায়ের মমতায় আগলে রাখে। তরুণী আহ্লাদির প্রতি গ্রামের অনেক পুরুষই শকুনের দৃষ্টিতে তাকায় এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। এ বিষয়টি উদ্দীপকের শেষ উক্তির তাৎপর্যের সঙ্গে একসূত্রে গাঁথা। এ অংশে নারীর প্রতি সহিংসতার যে কথা বলা হয়েছে তা 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি ও তাদের আদরের আহ্লাদির প্রতি করা অমানবিক আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। • 'মাসি-পিসি' গল্পে সমাজের মতলববাজ অনেকের চোখ আহ্লাদির দিকে পড়লেও মাসি-পিসি সেগুলোকে নির্ভয়ে তাড়িয়ে দিয়েছে। তাদের সঙ্গে তাদের প্রতিবেশীর থাকায় তারা নতুন চেতনায় প্রদীপ্ত হয়েছে। এই দিক থেকে উদ্দীপকের শেষ উক্তির চেতনাগত মিল রয়েছে। এখানে যেকোনো মূল্যে নারীর প্রতি যে নির্যাতন-নিপীড়ন করা হয় সেই অভিশাপ থেকে মুক্ত হওয়ার অঙ্গীকার করা হয়েছে। এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : মাসি-পিসি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?

কুমিল্লা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?

ময়মংসিংহ বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সালতি থেকে কী তোলা হচ্ছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসির স্বামী মদ্যপ ছিল iii. মাসির শাশুড়ি-ননদ বাঘ ছিল নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কীসের প্রতি জগুর প্রবল লোভ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা প্রকাশ পেয়েছে মাসি-পিসি-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?সালতি থেকে কী তোলা হচ্ছে?খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসিরকীসের প্রতি জগুর প্রবল লোভ?মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।