“সামাজিকভাবে সোচ্চার না হলে যৌতুক এবং নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব নয়।” উদ্দীপক এবং 'মাসি-পিসি' গল্পের আলোকে এ উক্তির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: • "সামাজিকভাবে সোচ্চার না হলে যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব নয়।"- উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের আলোকে উক্তিটি যথার্থ। • পুরুষশাসিত সমাজে নারীদের পথচলাটা তত কুসুমাস্তীর্ণ নয়। তাই তারা যখন কোনো অসহায় অবস্থার মধ্যে পতিত হয় তখন তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়ে। জীবনের এই প্রতিকূলতায় টিকে থাকতে সামাজিক ঐক্য গড়ে তোলা দরকার। • উদ্দীপকে সাহারা বানু স্বামী কর্তৃক নির্যাতিত হয়ে বাবার বাড়ি চলে আসে। কিন্তু এখানেও সমাজের খারাপ লোকেরা তাকে নিয়ে নিন্দা করে এবং তার ওপর লোলুপ দৃষ্টি দেয়। অন্যদিকে, 'মাসি-পিসি' গল্পে আহ্লাদিও স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে মাসি-পিসির কাছে চলে আসে। এখানে গ্রামের লোকেরা আহ্লাদির ওপর কুনজর দিলে মাসি-পিসি অত্যন্ত সংগোপনে তাকে আগলে রাখে। এক মুহূর্তের জন্যও তারা আহ্লাদিকে ছেড়ে যায় না। দুষ্টু লোকেরা কৌশলে আহ্লাদিকে তুলে নিতে এলে মাসি-পিসি হাতে অস্ত্র তুলে নেয়। • 'মাসি-পিসি' গল্পে মাসি-পিসিসহ সমাজের অন্য লোকেরা পাশে ছিল বলেই আহ্লাদি তার জীবনের কঠিন অবস্থা অর্থাৎ যৌতুকের জন্য অত্যাচার এবং দুষ্টু লোকের কুদৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিল। উদ্দীপকের সাহারা বানুকেও কটূক্তি না করে যদি সমাজ সাহায্য করত সেও তার প্রতি হওয়া অন্যায় প্রতিহত করতে পারত। তাই বলা যায়, যৌতুক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য দরকার সামাজিক পদক্ষেপ। অর্থাৎ প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
“সামাজিকভাবে সোচ্চার না হলে যৌতুক এবং নারীর প্রতি সহিংসতা রোধ করা স…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর