উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের কোন দিকটি উদ্ভাসিত?- ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির সংগ্রামী ভূমিকার দিকটি উদ্ভাসিত। • আমাদের সমাজে গরিব ও অসহায় মানুষেরা নানা সমস্যায় জর্জরিত থাকে। এক্ষেত্রে নারী হলে তো কথাই নেই। তাদের সবাই দুর্বল মনে করে ঠকানোর চেষ্টা করে। তবে এমন কিছু আত্মসচেতন নারী আছে, যারা প্রয়োজনে সংগ্রাম করে হলেও নিজেদের অধিকার আদায় করে। নেয়। • উদ্দীপকে কৃষ্ণা নামের এক বিপ্লবী নারীর কথা বলা হয়েছে। গ্রামের মেয়েদের সাথে নিয়ে সে এক বিরাট আন্দোলন গড়ে তোলে এবং অপ্রত্যাশিতভাবে অত্যাচারী জমিদারকে পরাজিত করে। একইভাবে আলোচ্য গল্পের মাসি-পিসিও সন্তানতুল্য আহ্লাদিকে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে অস্ত্র সাথে নিয়ে বিনিদ্র রাত জাগে। অর্থাৎ উদ্দীপকের কৃষ্ণা এবং আলোচ্য গল্পের মাসি-পিসি- সকলেই দৃঢ়চেতা ও সংগ্রামী মনোভাবাপন্ন। এদিক বিবেচনায় উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির সংগ্রামী ভূমিকার দিকটিই প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের কোন দিকটি উদ্ভাসিত?- ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর