'মাসি-পিসি' গল্পটি নারীশক্তি উদ্বোধনের অনুপ্রেরণা- উদ্দীপক ও গল্প অনুসারে তোমার শিখনফল লেখ।
উত্তর: • 'মাসি-পিসি' গল্পটি নারীশক্তি উদ্বোধনের অনুপ্রেরণা-উদ্দীপক ও গল্প অনুসারে শিখনফল হলো নারীদের আত্মশক্তি বৃদ্ধি করতে হবে এবং আত্মনির্ভর হতে হবে। • পিছিয়েপড়া নারী সমাজের জাগরণে তাদের আত্মশক্তি বৃদ্ধির মাধ্যমে আত্মনির্ভর করে গড়ে তুলতে হবে। সাহসিকতার সাথে সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই করতে পারলেই নারীরা নিজেদের মর্যাদা প্রতিষ্ঠায় সক্ষম হবে। • উদ্দীপকে নারী নির্যাতন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং পাশাপাশি নারীজাগরণ বিবৃত হয়েছে। উদ্দীপকে সংবাদ শিরোনামগুলো পর্যায়ক্রমে নির্যাতিত নারীদের আত্মশক্তি উদ্বোধনের ইঙ্গিত দেয়। 'মাসি-পিসি' গল্পেও বৃদ্ধ রহমানের মেয়ের প্রতি নির্যাতনের নির্মম রূপ প্রকাশিত হয়েছে। আহ্লাদিও সেই নির্যাতনের শিকার। তবে মাসি-পিসির দৃঢ়চেতা মানসিকতা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করেছে। • উদ্দীপকে নারীর সামাজিক ও মানবীয় মর্যাদা বৃদ্ধিতে নারী দিবসে সফল চার নারীর গল্প নারীদের অনুপ্রেরণার্থে প্রকাশ করা হয়েছে। 'মাসি-পিসি' গল্পের অবহেলিত বিধবা দুই নারী মাসি ও পিসি উপার্জনের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলেছে। দায়িত্ব নিয়েছে স্বামী-সংসার থেকে অত্যাচারিত হয়ে ফিরে আসা আহ্লাদিরও। সমাজের গুন্ডা-বদমাশদের হাত থেকে আহ্লাদিকে রক্ষা করতে বঁটি-কাটারি নিয়ে এগিয়ে আসতে দ্বিধা করেনি। তাই বলা যায় যে, 'মাসি-পিসি' গল্পটি নারীশক্তি উদ্বোধনের অনুপ্রেরণা।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
'মাসি-পিসি' গল্পটি নারীশক্তি উদ্বোধনের অনুপ্রেরণা- উদ্দীপক ও গল্প অ…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর