উদ্দীপকের আলোকে মাসি-পিসির জীবনসংগ্রামের ধারণা দাও।
উত্তর: • উদ্দীপকের সুদীপার জীবনসংগ্রামের সঙ্গে মাসি-পিসির জীবনসংগ্রামের সাদৃশ্য রয়েছে। • পুরুষতান্ত্রিক সমাজে নারীরা অনেক ক্ষেত্রেই অসহায় হয়ে পড়ে। নারীরা নানাভাবে বৈষম্য ও নির্যাতনের শিকার হয়। এমন পরিস্থিতিতে তারা অনেক সময় পরিবারের সাহায্য পর্যন্ত পায় না। উপার্জনের বিভিন্ন উৎস খুঁজে নিয়ে তাদের টিকে থাকতে হয়। • উদ্দীপকে প্রত্যন্ত গ্রামীণ সমাজে গড়ে ওঠা স্বামী পরিত্যক্তা নারী সুদীপার জীবন। অমানবিক যৌতুকপ্রথা ও মাদকাসক্ত স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে স্বামী পরিত্যক্তা হয়ে ঢাকার কারখানায় কাজ খুঁজে নেয়। নিজে স্বাবলম্বী হয়ে পরিবারের দেখাশোনা করে। 'মাসি-পিসি' গল্পেও মাসি ও পিসির জীবনসংগ্রামের চিত্র উঠে এসেছে। তারা কারও কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে ধান ভেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গেঁথে এটা-ওটা জোগাড় করে বহু কষ্টে জীবনধারণ করেছে। শেষ পর্যন্ত নারী হয়েও সালতি বেয়ে গ্রামে তরিতরকারি কিনে শহরে নিয়ে বিক্রি করেছে। তবে তারা জীবনসংগ্রামে বহু কষ্ট করলেও আহ্লাদিকে একটি সুন্দর জীবন উপহার দিতে চেয়েছে। উদ্দীপকের সুদীপা যেমন নিজে কষ্টে জীবনধারণ করেও পরবর্তী প্রজন্মের মুক্তি কামনা করেছে তেমনই মাসি-পিসিও কঠিন জীবনসংগ্রাম করেও আহ্লাদিকে যত্নে রাখতে চেয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মাসি-পিসির জীবনসংগ্রামের ধারণা দাও।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর