উদ্দীপকের চাচিই যেন 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি।-মন্তব্যটি বিশ্লষণ কর।
উত্তর: • উদ্দীপকের চাচিই যেন 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি।-মন্তব্যটি যথার্থ। • আমাদের সমাজে নারীদের বরাবরই অবহেলার চোখে দেখা হয়। কিন্তু আজকাল নারীরা আর বসে নেই। তারা এখন নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে শিখেছে। • 'মাসি-পিসি' গল্পে স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবনকাহিনি বর্ণিত হয়েছে। আহ্লাদি নামক এক তরুণীর মাসি ও পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আহ্লাদিকে রক্ষার জন্য 'বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করেছে। তাদেরকে দেখা যায়, আহ্লাদিকে রক্ষা করার জন্য তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকে। উদ্দীপকের চাচিকেও দেখা যায়, মাসি-পিসির মতো আচরণ করতে। • 'মাসি-পিসি' গল্পে মাসি-পিসি যেমন আহ্লাদিকে যত্নে রাখে তেমনি চাচিও সায়মাকে আগলে রাখে। আবার সমাজের কুদৃষ্টি থেকে সায়মাকে রক্ষা করার জন্য সে রাতের বেলায় রামদা হাতে প্রহরীর মতো জেগে থাকে। জীবনযুদ্ধে উদ্দীপকের চাচি এবং মাসি-পিসি একে অন্যের সদৃশ। তাই বলা যায়, উদ্দীপকের চাচিই যেন 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি। মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের চাচিই যেন 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি।-মন্তব্যটি বিশ্লষণ…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর