উদ্দীপকের সাথে 'মাসি-পিসি' গল্পের সাদৃশ্য তুলে ধর।
উত্তর: • যেকোনো কঠিন পরিস্থিতিতে হাল না ছেড়ে সাহসের সঙ্গে তা মোকাবিলা করার বিষয়টি উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের সাদৃশ্যপূর্ণ দিক। • কঠিন পরিস্থিতি মোকাবিলা করা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। যেকোনো বিপদাপদ ও কঠিন সময়কে শক্তি, সাহস ও আত্মবিশ্বাসের সাথে মুখোমুখি হতে পারলেই সফলতা অবশ্যম্ভাবী। • উদ্দীপকের সাথে 'মাসি-পিসি' গল্পের সংগ্রামী জীবনে লড়াই করে টিকে থাকার বিষয়টির যোগসাজশ রয়েছে। 'মাসি-পিসি' গল্পের মাসি ও পিসি দুজন অসহায় বিধবা স্ত্রীলোক। নিঃস্ব এই মাসি-পিসির জীবন লড়াই করে টিকে থাকার ঘটনায় ভরপুর। তাদের জীবনযুদ্ধ আরও প্রবল হয়ে ওঠে যখন আহ্লাদি তাদের সংসারে আশ্রয় নেয়। অস্তিত্ব রক্ষার পাশাপাশি এখন আহ্লাদির ভালো-মন্দ নিয়েও মাসি-পিসি সদা জাগ্রত। অত্যাচারী স্বামী, গ্রামের গুন্ডা-বদমাশদের আক্রমণ থেকে আহ্লাদিকে নিরাপদ রাখার জন্য দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ যেন উদ্দীপকের কবিতাংশেরই মূল বিষয়কে ঘনীভূত করে তুলেছে। সকল বিরূপ পরিস্থিতি ও জীবনসংগ্রামে টিকে থাকার জন্য দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যাওয়ার যে বাণী উদ্দীপকে প্রতিফলিত হয়েছে, তা যেন 'মাসি-পিসি' গল্পেরই অন্য সংস্করণ।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'মাসি-পিসি' গল্পের সাদৃশ্য তুলে ধর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর