উদ্দীপকের সাথে 'মাসি-পিসি' গল্পের সাদৃশ্য তুলে ধর।
উত্তর: • উদ্দীপকের সুদীপার জীবনের গল্পের সঙ্গে 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির জীবনসংগ্রামের দিকটি সাদৃশ্যপূর্ণ। • পুরুষশাসিত সমাজে নারীরা নানাভাবে অবহেলা ও নির্যাতনের শিকার হয়ে থাকে। তবে অতীতের অনেক প্রতিকূলতা অতিক্রম করে নারীরা বর্তমানে অনেকটাই সচেতন ও আত্মনির্ভরশীল হয়ে উঠছে। তারা মাসি-পিসির মতো জীবিকার নানা উৎস খুঁজে নিয়ে পুরুষের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে। • উদ্দীপকের সুদীপা স্বামী পরিত্যক্তা হয়ে অসহায় হয়ে পড়লে এক পর্যায়ে সে ঢাকার কারখানায় চাকরি নিয়ে আত্মনির্ভরশীল হয়ে ওঠে। স্বামীর অত্যাচার থেকে বেরিয়ে এসে সে নিজে যেমন স্বাবলম্বী হয়ে উঠেছে সেই সাথে দায়িত্ব গ্রহণ করতে পেরেছে পরিবারেরও। সে স্বপ্ন দেখে তার জীবন যেমন নির্মমতার মধ্য দিয়ে অতিক্রম করেছে পরবর্তী সময়ে যেন আর কারো ক্ষেত্রে তা না হয়। 'মাসি-পিসি' গল্পে মাসি-পিসি তাদের জীবনসংগ্রামের কঠিন পথ পাড়ি দিতে গিয়ে অনেক কষ্ট করে। তাদের নিজের জীবনের ওপর আহ্লাদির জীবন এসে পড়লে সেই দায়িত্ব আরও বেড়ে যায়। পিতৃমাতৃহীন আহ্লাদি স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতৃগৃহে তার মাসি-পিসির কাছে ফিরে আসে। শহরের বাজারে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করা মাসি-পিসি নিজেরা বহু কষ্টে জীবনসংগ্রাম চালিয়ে গেলেও তারা স্বপ্ন দেখে আহ্লাদিকে একটি সুন্দর ও সুখী জীবন উপহার দেওয়ার। উদ্দীপকের দীপা এবং মাসি-পিসির জীবনের গল্প তাই অভিন্ন হয়ে উঠেছে। • উদ্দীপকের দীপা যেমন তার জীবনসংগ্রামকে চালিয়ে নিতে পুরুষের সাথে তাল মিলিয়ে কাজ করেছে তেমনই মাসি-পিসিও পুরুষের সাথে তাল মিলিয়ে কাজ করেছে জীবিকার তাগিদে। তবে তারা যে জীবনের মধ্য দিয়ে এসেছে সেই অভিজ্ঞতা যেন পরবর্তী প্রজন্মের না হয় সেই স্বপ্ন লালন করেছে উভয়েই। তাই সার্বিক দিক থেকে উদ্দীপকের সাথে 'মাসি-পিসি' গল্পটি সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'মাসি-পিসি' গল্পের সাদৃশ্য তুলে ধর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর