উদ্দীপকের সায়মার সাথে 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের সায়মার সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি চরিত্রের মিল পাওয়া যায়। • বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলে যৌতুকের কারণে অনেক মেয়ের ওপর অমানুষিক নির্যাতন নেমে আসে। নির্যাতন সহ্য করতে না পেরে তারা অনেকেই স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নেয়। • স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবনকাহিনি নিয়ে রচিত হয়েছে 'মাসি-পিসি' গল্প। গল্পের তরুণী আহ্লাদি বাবা-মাকে হারিয়ে মাসি আর পিসির কাছে থাকে। গল্পে দেখা যায়, আহ্লাদি তার স্বামীর বাড়িতে নির্যাতিত। সেখানে অত্যাচার সহ্য করতে না পেরে সে মাসি-পিসির কাছে চলে আসে। গল্পের আহ্লাদির মতো এ রকম পরিণতি উদ্দীপকের সায়মার মধ্যেও পরিলক্ষিত হয়। সায়মাও বাবা-মা হারা। আর তাকেও দেখা যায়, মাতাল স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে পুনরায় তার পালক চাচির কাছে চলে আসে। উদ্দীপকের সায়মা যেন 'মাসি-পিসি' গল্পের আহ্লাদিরই অন্য রূপ। এভাবেই উদ্দীপকের সায়মার সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি চরিত্রের মিল পাওয়া যায়।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের সায়মার সাথে 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর