"উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের সম্পূর্ণ বিষয় ফুটে ওঠেনি।"-মন্তব্যটির পক্ষে অথবা বিপক্ষে তোমার যুক্তি পেশ কর।
উত্তর: 'মাসি-পিসি' গল্পে আহ্লাদিকে আগলে রাখার জন্য মাসি-পিসিকে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে সেদিক বিবেচনায় "উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের সম্পূর্ণ বিষয় ফুটে ওঠেনি-” মন্তব্যটির সঙ্গে আমি একমত। 'মাসি-পিসি' গল্পে আহ্লাদিকে নির্যাতন এবং মাসি-পিসিকে হয়রানি করার মধ্য দিয়ে পুরুষতান্ত্রিক সমাজের ঘৃণ্য মানসিকতার প্রতিফলন ঘটেছে। এ গল্পে পিতৃমাতৃহীন তরুণী আহ্লাদির বিয়ে হয় মাদকাসক্ত জগুর সঙ্গে। স্বামীর নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে আহ্লাদি তার মাসি-পিসির কাছে চলে আসে। বিধবা মাসি-পিসি তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে তাকে আগলে রাখে। উদ্দীপকে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়ে ডলি তার মামা-মামির আশ্রয় লাভ করেছে। মামা তাকে স্থান দিয়েছে। এখানে ডলিকে সমাজের হীনলোকদের হাত থেকে রক্ষার জন্য তার বিশেষ কোনো কর্মকাণ্ড দেখা যায় না। কারণ এ ধরনের বিষয় উদ্দীপকে নেই, যা 'মাসি-পিসি' গল্পে প্রতিফলিত হয়েছে। মাসি-পিসি আহ্লাদির স্বামী জগু, তার বন্ধু কৈলাশ, লালসা-উন্মত্ত জোতদার, দারোগা ও গুন্ডা-বদমাশদের বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত ও সাহসী ভূমিকা পালন করেছে। 'মাসি-পিসি' গল্পে মাসি-পিসির অস্তিত্ব রক্ষার যে সংগ্রাম এবং সমাজের হীন ব্যক্তিদের বিরুদ্ধে যে প্রতিবাদ প্রকাশ পেয়েছে তা উদ্দীপকে নেই। 'মাসি-পিসি' গল্পে জগ্ন, কৈলাশ, গোকুল, দারোগা বাবু চরিত্রের মাধ্যমে সমাজের হীন চরিত্রের মানুষের যে কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে তা উদ্দীপকে নেই। এ গল্পে নারী হয়েও, নিঃস্ব বিধবা হয়েও মাসি-পিসি যে ভূমিকায় অবতীর্ণ এবং উত্তীর্ণ তা উদ্দীপকে প্রকাশ পায়নি। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটিকে আমি যথার্থ মনে করি।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
"উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের সম্পূর্ণ বিষয় ফুটে ওঠেনি।"-মন্তব্যটির …
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর