উদ্দীপকের ডলির সঙ্গে 'মাসি-পিসি' গল্পের কার সাদৃশ্য রয়েছে? কেন?
উত্তর: উদ্দীপকের ডলির সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির সাদৃশ্য রয়েছে। 'মাসি-পিসি' গল্পে আহ্লাদি স্বামীর দ্বারা নির্মম নির্যাতনের শিকার হয়েছে। তার মাতাল স্বামী জগু আহ্লাদিকে খেতে দেয় না, খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে, কলকেপোড়া ছ্যাঁকা দেয়। নির্যাতন সহ্য করতে না পেরে আহ্লাদি মাসি-পিসির কাছে চলে আসে। তার মাসি-পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি পিতৃ-মাতৃহীন আহ্লাদির দায়িত্ব নিয়েছে। তাকে অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচাতে, নিজেদের আশ্রয়ে রেখেছে। সেখানে সমাজের দুর্বৃত্ত ও হীনব্যক্তিদের লোলুপদৃষ্টি থেকে তারা আহ্লাদিকে নিরাপত্তা দিয়েছে। উদ্দীপকের এতিম ডলি মামার কাছে বড় হয়েছে। ডলির মামা দরিদ্র বলে বিয়ের সময় যৌতুকের দাবি মেটাতে পারেনি। এ কারণে স্বামীর ঘরে ডলি নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়। নির্যাতন সইতে না পেরে সে একদিন মামার বাড়ি ফিরে আসে। এই নির্যাতনের দিকটি 'মাসি-পিসি' গল্পের স্বামীর গৃহে আহ্লাদির নির্যাতন ভোগের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নির্যাতন সহ্য করতে না পেরে আহ্লাদি যেমন স্বামীর ঘর ছেড়ে মাসি-পিসির কাছে চলে যায় এবং আশ্রয় লাভ করে তেমনই ডলিও স্বামীর ঘর ছেড়ে মামা-মামির আশ্রয় লাভ করেছে। এভাবে উদ্দীপকের ডলির সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের ডলির সঙ্গে 'মাসি-পিসি' গল্পের কার সাদৃশ্য রয়েছে? কেন?
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর