উদ্দীপকের রাশেদার স্বামীর সাথে 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের রাশেদার স্বামীর সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামী জগু চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'মাসি-পিসি' গল্পের এক অত্যাচারী ও লম্পট স্বামী জগ্ন। সে স্ত্রী আহ্লাদির ওপর অমানবিক নির্যাতন চালায়। আবার নেশাও করে সে। নেশাখোর স্বামীর নির্মম নির্যাতনে অতিষ্ঠ হয়ে সে একসময় পিতৃগৃহে ফিরে আসে। উদ্দীপকে রাশেদার নেশাখোর স্বামী তার ওপর নির্মম অত্যাচার করে। এই অত্যাচারের মাত্রা এতটাই তীব্র যে গর্ভবতী হওয়া সত্ত্বেও তার গায়ে হাত তোলা হয়েছে। রাশেদার স্বামীর মতো 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামী জগুও নেশাখোর। জগু তার স্ত্রীর উপর অমানবিক নির্যাতন করেছে। স্ত্রীকে সে অনাহারে রেখেছে, লাথি দিয়েছে, কলকেপোড়া ছ্যাঁকা দিয়েছে, এমনকি খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। জগুর আচরণ উদ্দীপকের রাশেদার স্বামীর সঙ্গে মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের রাশেদার স্বামীর সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামী জগু চরিত্রের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের রাশেদার স্বামীর সাথে 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের সাদৃ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর