শেয়ারFacebookWhatsApp

"সানজিদার জীবনচেতনা 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির চেয়ে আধুনিক"- মন্তব্যটির যথার্থতা নির্ণয় কর।

উত্তর: সাহস নিয়ে জীবনসংগ্রামে নামতে পারায় "সানজিদার জীবনচেতনা 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির চেয়ে আধুনিক।"- মন্তব্যটি যথার্থ। 'মাসি-পিসি' গল্পে বর্ণিত আহ্লাদি বাপ-মা মরা, শ্বশুর ঘরে অসহ্য নির্যাতনের শিকার এক অসহায় নারী। মাসি-পিসির আশ্রয়ে সে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। জীবনসংগ্রামে স্বনির্ভর হওয়ার প্রবণতা তার মধ্যে নেই। উদ্দীপকের সানজিদা অল্প বয়সেই বাবা-মাকে হারিয়ে প্রতিবেশী এক গরিব ও নিরক্ষর ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু শ্বশুর ঘরের অকথ্য নির্যাতনের মুখে বাধ্য হয়ে স্বামীকে তালাক দেয়। সানজিদা টিউশনি করে নিজের ও তার ভাইয়ের দায়িত্ব নিয়ে আজ সে প্রতিষ্ঠিত এক নারী। অন্যদিকে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির মধ্যে সাহসী জীবনচেতনা লক্ষ করা যায় না। সে নিজেকে একজন আধুনিক নারী হিসেবে দাঁড় করাতে পারেনি যা উদ্দীপকের সানজিদা পেরেছে। 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি পশ্চাৎপদ সমাজের এক নারী। স্বামীর সংসারে অকথ্য নির্যাতনের শিকার হয়ে সে মাসি-পিসির কাছে আশ্রয় নিলেও অত্যাচারী স্বামীকে তালাক দেওয়ার দুঃসাহসিকতা দেখাতে পারেনি। অপরদিকে সানজিদা স্বামীর বাড়ির নির্যাতনকে বরদাস্ত করেনি। স্বামীকে তালাক দিয়ে স্বাবলম্বী হয়েছে। বর্তমানে সে একজন বিচারক। তাই বলা যায় যে, "সানজিদার জীবনচেতনা 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির চেয়ে আধুনিক।"- আলোচ্য এ মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল

"সানজিদার জীবনচেতনা 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির চেয়ে আধুনিক"- মন্তব…

উদ্দীপক

সানজিদা অষ্টম শ্রেণিতে পড়ার সময় তার বাবা-মা ক্যানসারে আক্রান্ত হয়ে লোকান্তরিত হন। অসহায় সানজিদা এবং তার ছোটো ভাই সাজ্জাদ তাদের ছোট চাচা সালামের কাছে আশ্রয় নেয়। কিন্তু তাদেরকে প্রতিপালন করার সামর্থ্য তার নেই। তাদের চাচা অপারগ, হয়ে ছয় মাসের মধ্যে প্রতিবেশী এক গরিব ও নিরক্ষর ছেলের সাথে সানজিদাকে বিয়ে দেয়। সেখানে শ্বশুরবাড়ির সবাই সানজিদার ওপর অমানুষিক অত্যাচার-নির্যাতন করে। তারা সানজিদার জীবনকে বিভীষিকাময় করে তোলে। একটু স্বস্তির আশায় সানজিদা তার স্বামীকে তালাক দেয়। নেমে যায় জীবনসংগ্রামে। সে নিজের বাড়িতে থেকে টিউশনি করে নিজের ও ছোট ভাইয়ের পড়ালেখা চালিয়ে যায়। বর্তমানে সে বিচারক এবং তার ছোট ভাই ডাক্তার।

Barisal · 2025

উত্তর

সালতি হলো শালকাঠ নির্মিত বা তালকাঠের সরু ডোঙা বা নৌকা।

উত্তর

"যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি"- কথাটি দ্বারা দুর্বৃত্তদের আক্রমণ মোকাবিলায় মাসি-পিসি প্রস্তুতির কথা বলা হয়েছে। 'মাসি-পিসি' গল্পে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আহ্লাদির ঠাঁই হয় মাসি-পিসির কাছে। লালসা-উন্মত্ত জোতদার ও দারোগার কুনজর পড়ে আহ্লাদির ওপর। তাই তারা গুন্ডা-বদমাশদের পাঠিয়ে মাসি-পিসির কাছ থেকে আহ্লাদিকে ছিনিয়ে নিতে চায়। মাসি-পিসি তাদের প্রতিরোধ করে। পুনরায় আক্রমণের ভয়ে কাঁথা-কম্বল চুবিয়ে রাখে এবং হাঁড়ি-কলসিতে জল ভরে রাখে। যাতে তারা রাতের অন্ধকারে ঘরে আগুন দিলে তা নিভাতে পারে। বঁটি আর দাও রাখে হাতের কাছেই। এভাবে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি।

উত্তর

বাবা-মায়ের মৃত্যু ও অল্পবয়সে বিয়ে দেওয়ার দিক থেকে উদ্দীপকের সানজিদার সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির সাদৃশ্য এবং স্বাবলম্বী চিন্তাগত দিক থেকে বৈসাদৃশ্য বিদ্যমান। 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি বাপ-মা মরা মেয়ে। অল্পবয়সে জগুর সাথে তার বিয়ে হয়। স্বামীর অকথ্য নির্যাতনের শিকার হয়ে সে মাসি ও পিসির কাছে আশ্রয় নিয়েছে। উদ্দীপকের সানজিদা অল্প বয়সে বাবা-মাকে হারিয়ে অসহায়। তার চাচা সালাম তাকে প্রতিবেশীর অশিক্ষিত ছেলের সাথে বিয়ে দেয়। বিয়ের পরেই সানজিদার ওপর নেমে আসে শ্বশুরবাড়ির লোকজনের অসহ্য অত্যাচার। বাধ্য হয়ে স্বামীকে তালাক দিয়ে নিজে টিউশনি করে স্বাবলম্বী হয় সে। অন্যদিকে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামীর হাতে নির্যাতিত হলেও তালাক দেওয়ার দুঃসাহসিক পদক্ষেপ নিতে পারেনি। আবার স্বামীর বাড়ি থেকে এসে সে জীবনসংগ্রামে আত্মনির্ভরশীল হতে পারেনি, বরং মাসি-পিসির কাছে আশ্রয় নিয়ে ক্ষান্ত হয়েছে। এদিক থেকে সানজিদার সাথে আহ্লাদির সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিদ্যমান।

উত্তর

সাহস নিয়ে জীবনসংগ্রামে নামতে পারায় "সানজিদার জীবনচেতনা 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির চেয়ে আধুনিক।"- মন্তব্যটি যথার্থ। 'মাসি-পিসি' গল্পে বর্ণিত আহ্লাদি বাপ-মা মরা, শ্বশুর ঘরে অসহ্য নির্যাতনের শিকার এক অসহায় নারী। মাসি-পিসির আশ্রয়ে সে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। জীবনসংগ্রামে স্বনির্ভর হওয়ার প্রবণতা তার মধ্যে নেই। উদ্দীপকের সানজিদা অল্প বয়সেই বাবা-মাকে হারিয়ে প্রতিবেশী এক গরিব ও নিরক্ষর ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু শ্বশুর ঘরের অকথ্য নির্যাতনের মুখে বাধ্য হয়ে স্বামীকে তালাক দেয়। সানজিদা টিউশনি করে নিজের ও তার ভাইয়ের দায়িত্ব নিয়ে আজ সে প্রতিষ্ঠিত এক নারী। অন্যদিকে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির মধ্যে সাহসী জীবনচেতনা লক্ষ করা যায় না। সে নিজেকে একজন আধুনিক নারী হিসেবে দাঁড় করাতে পারেনি যা উদ্দীপকের সানজিদা পেরেছে। 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি পশ্চাৎপদ সমাজের এক নারী। স্বামীর সংসারে অকথ্য নির্যাতনের শিকার হয়ে সে মাসি-পিসির কাছে আশ্রয় নিলেও অত্যাচারী স্বামীকে তালাক দেওয়ার দুঃসাহসিকতা দেখাতে পারেনি। অপরদিকে সানজিদা স্বামীর বাড়ির নির্যাতনকে বরদাস্ত করেনি। স্বামীকে তালাক দিয়ে স্বাবলম্বী হয়েছে। বর্তমানে সে একজন বিচারক। তাই বলা যায় যে, "সানজিদার জীবনচেতনা 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির চেয়ে আধুনিক।"- আলোচ্য এ মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : মাসি-পিসি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?

কুমিল্লা বোর্ড

  • কাব্য
  • উপন্যাস
  • নাটক
  • ছোটোগল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?

ময়মংসিংহ বোর্ড

  • জগুর
  • বৈদ্যের
  • ওসমানের
  • কৈলাশের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-

  • কানাইয়ের সাথে ঝগড়া করছিল বলে
  • ঘড়া থেকে পানি আনছিল বলে
  • তরকারি বিক্রি করছিল বলে
  • সালতির লগি ঠেলছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?

  • পরিষ্কার রাখার জন্য
  • ঘরের চালায় আগুন নেভানোর জন্য
  • শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য
  • চুরি হওয়ার ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?

বরিশাল বোর্ড

  • কলেরা
  • টাইফয়েড
  • বসন্ত
  • যক্ষা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সালতি থেকে কী তোলা হচ্ছে?

  • বাঁশ
  • খড়
  • কাঠ
  • ঘাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?

  • জামাইপ্রীতি
  • নমনীয়তা
  • সামাজিকতা
  • পারিপার্শ্বিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?

দিনাজপুর বোর্ড

  • পুলের কাছে
  • গঞ্জের বাজারে
  • খারের ধারে
  • কাছারি বাড়িতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসির স্বামী মদ্যপ ছিল iii. মাসির শাশুড়ি-ননদ বাঘ ছিল নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কীসের প্রতি জগুর প্রবল লোভ?

  • সম্পদের প্রতি
  • নারীর প্রতি
  • নেশাদ্রব্যের প্রতি
  • ভালোবাসার প্রতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা প্রকাশ পেয়েছে মাসি-পিসি-

  • অসহিষ্ণু
  • আত্মবিশ্বাসী
  • প্রতিবাদী
  • অহংকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?সালতি থেকে কী তোলা হচ্ছে?খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসিরকীসের প্রতি জগুর প্রবল লোভ?মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।