উদ্দীপকের রহিমার সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির অবস্থার তুলনা কর।
উত্তর: আহ্লাদির প্রতি গোকুলের লোলুপদৃষ্টির দিক থেকে উদ্দীপকের রহিমার সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির তুলনা করা যায়। , 'মাসি-পিসি' গল্পের কেন্দ্রীয় চরিত্র আহ্লাদি। আর গল্পের এক স্বার্থলোলুপ ও কূটকৌশলী চরিত্র গোকুল। আহ্লাদির বাবার মৃত্যুর পর সে তাদের বসতভিটের অনেকটাই দখল করে নিয়েছে। শুধু তাই নয়, অসহায় আহ্লাদির ওপরও তার কুদৃষ্টি পড়ে। তাই যেকোনোভাবেই আহ্লাদিকে সে করায়ত্ত করতে চায়। উদ্দীপকের জহির মাতব্বর এক প্রভাবশালী ব্যক্তি। সে দরিদ্র ঘরের - মেয়ে রহিমাকে জোর করে পুত্রবধূ করতে চায়। এমনকি তাকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেয়। 'মাসি-পিসি' গল্পের আহ্লাদিও স্বামীর অত্যাচারে বাবার বাড়িতে চলে আসা একজন নারী। এমন পরিস্থিতিতে গ্রামের নারীলোলুপ গোকুলের দৃষ্টি আহ্লাদির ওপরে পড়ে। যেকোনো উপায়ে সে আহ্লাদিকে পেতে চায়, বারবার চেষ্টা করে -ব্যর্থ হলেও সে হাল ছাড়ে না। তাই আহ্লাদিকে তুলে নিয়ে যেতে ওসমান, বৈদ্য, কানাই, সাধুকে দিয়ে চেষ্টা করে। আহ্লাদিকে তুলে নিয়ে যাওয়ার সব চেষ্টা করে তারা হীন মানসিকতার পরিচয় দেয়। এভাবেই আহ্লাদির অসহায়ত্ব এবং উদ্দীপকের রহিমার অসহায়ত্ব একসূত্রে গাঁথা।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের রহিমার সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির অবস্থার তুলনা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর