"উদ্দীপকের জয়গুনের সংগ্রামী জীবনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সন্তান আর মাসি-পিসির জীবন-সংগ্রামের কেন্দ্রবিন্দু হলো আহ্লাদি।"- উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: বিষয়বস্তু বিবেচনায় "উদ্দীপকের জয়গুনের সংগ্রামী জীবনের -কেন্দ্রবিন্দুতে রয়েছে সন্তান আর মাসি-পিসির জীবন-সংগ্রামের কেন্দ্র বিন্দুতে হলো আহ্লাদি" উক্তিটি যথার্থ। 'মাসি-পিসি' গল্পে দুর্ভিক্ষ মহামারিতে পিতা-মাতার মৃত্যুর পর থেকে 'মাসি-পিসি' আহ্লাদিকে আগলে রাখতে শুরু করে। স্বামীর ঘরে নির্মম নির্যাতনের শিকার হলে তারা আহ্লাদিকে নিজেদের কাছে রাখে। লালসা-উন্মত্ত জোতদার ও দারোগার কুনজর থেকে আহ্লাদিকে রক্ষা করতে তার কৌশল ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তাদের সংগ্রামমুখর জীবন-যাপনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় আহ্লাদিকে নিরাপদে রাখা। উদ্দীপকে জয়গুন অভাবের মধ্যে সন্তানদের নিয়ে বাঁচার জন্য জীবনসংগ্রাম চালায়। সে গ্রামে কোনো কাজ না পেয়ে শহরের পথে পা বাড়ায়। লোকলজ্জার কথা বিবেচনা না করে সে তার সন্তানদের কথা ভাবে। তাদেরকে খাইয়ে-পরিয়ে, শিক্ষার ব্যবস্থা করে ভালো একটা জীবন উপহার দিতে সে রাতদিন কঠোর পরিশ্রম করে। খাবারের হোটেলে কাজ করেও সে সন্তানদের লেখা-পড়ার ব্যবস্থা করে। সন্তানদের জন্য জয়গুনের এ চেষ্টা 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির মাতৃস্নেহে আহ্লাদিকে আগলে রাখার সঙ্গে একসূত্রে গাঁথা। 'মাসি-পিসি' গল্পে মাসি-পিসি গুন্ডা-বদমাশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে আহ্লাদিকে জোতদার ও দারোগা বাবু লালসা থেকে নিরাপদ রাখতে। তারা আহ্লাদিকে নিতে না পারার কারণে মাসি-পিসির ঘরে আবার আক্রমণ করতে পারে, আগুন দিতে পারে ভেবে মাসি-পিসি ভয়ে কাঁথা কম্বল চুরিয়ে রাখে এবং হাঁড়ি-কলসিতে জল ভরে রাখে। তারা যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে সারা রাত। উদ্দীপকের জয়গুণও সন্তানদের উচ্চশিক্ষা ও নিরাপদ জীবনে পৌঁছে দিতে, পরিশ্রম করে। কাজ শেষে অনেক রাতে বাড়ি ফেরে, নানা লোকের নানা রকম হাসি-তামাশা সহ্য করে। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
"উদ্দীপকের জয়গুনের সংগ্রামী জীবনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সন্তান আর …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর