উদ্দীপকের সানজিদা এবং 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির মধ্যকার সাদৃশ্য-বৈসাদৃশ্য তুলে ধর।
উত্তর: বাবা-মায়ের মৃত্যু ও অল্পবয়সে বিয়ে দেওয়ার দিক থেকে উদ্দীপকের সানজিদার সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির সাদৃশ্য এবং স্বাবলম্বী চিন্তাগত দিক থেকে বৈসাদৃশ্য বিদ্যমান। 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি বাপ-মা মরা মেয়ে। অল্পবয়সে জগুর সাথে তার বিয়ে হয়। স্বামীর অকথ্য নির্যাতনের শিকার হয়ে সে মাসি ও পিসির কাছে আশ্রয় নিয়েছে। উদ্দীপকের সানজিদা অল্প বয়সে বাবা-মাকে হারিয়ে অসহায়। তার চাচা সালাম তাকে প্রতিবেশীর অশিক্ষিত ছেলের সাথে বিয়ে দেয়। বিয়ের পরেই সানজিদার ওপর নেমে আসে শ্বশুরবাড়ির লোকজনের অসহ্য অত্যাচার। বাধ্য হয়ে স্বামীকে তালাক দিয়ে নিজে টিউশনি করে স্বাবলম্বী হয় সে। অন্যদিকে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামীর হাতে নির্যাতিত হলেও তালাক দেওয়ার দুঃসাহসিক পদক্ষেপ নিতে পারেনি। আবার স্বামীর বাড়ি থেকে এসে সে জীবনসংগ্রামে আত্মনির্ভরশীল হতে পারেনি, বরং মাসি-পিসির কাছে আশ্রয় নিয়ে ক্ষান্ত হয়েছে। এদিক থেকে সানজিদার সাথে আহ্লাদির সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের সানজিদা এবং 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির মধ্যকার সাদৃশ্য-ব…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর