"উদ্দীপকটি 'মাসি-পিসি' গল্পের আংশিক রূপায়ণ।"-উক্তিটির যথার্থতা বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকটি "মাসি-পিসি" গল্পের আংশিক রুপান্তর। কেননা উদ্দীপকটি শুধু নারীর প্রতি অবহেলা প্রকাশ পেয়েছে কিন্তু মাসি-পিসি গল্পে নারী হয়ে বেঁচে থাকার সংগ্রামও ফুটে উঠেছে। কলেরা মহামারীতে মাসি-পিসির সংসার ভেঙে যায় এবং পাশাপাশি আহ্লাদিও একা হয়ে যায়। ফলে মাসি ও পিসি দুজন মিলিত হয়ে আহ্লাদির বেঁচে থাকার দায়িত্ব নেয়। নারী হয়ে এদের সংগ্রাম চোখে দেখার মত। কলেরা মহামারীর পর নিরাক পড়া এলাকায় জীবিকার উপায় কম ছিল। ফলে এরা গ্রাম থেকে শাক সবজি শহরে গিয়ে বিক্রি করত এবং আহ্লাদির দেখভাল করতো। যদিও মাসি পিসি মাঝে মাঝে নিজেদের মধ্যে দু এক কথায় ঝগড়া বাধিয়ে ফেলতো, কিন্তু এরা ছিল একই সুতায় বাধা। তাদের বেঁচে থাকতে হবে এবং আহ্লাদির সুখ খুজতে হবে। প্রতিকুলতার সাথে শত সংগ্রাম করেই এরা বেঁচে আছে। সুতরাং এই সংগ্রামী জীবনের কথাটা গল্পের সিংহভাগ অংশ জুড়ে থাকলেও উদ্দিপকে তার বিন্দুমাত্র উল্লেখ নাই। উদ্দীপক এবং মাসি-পিসি গল্পকে একত্রিত করলে আহ্লাদির কষ্টের সময়টিকে খুজে পাওয়া যায়। আর মাসি-পিসির জীবন সংগ্রামের অংশটি বাদ যায়। সুতরাং বলা যায়, উদ্দীপক এবং মাসি-পিসি গল্পটি আংশিক রুপান্তর।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
"উদ্দীপকটি 'মাসি-পিসি' গল্পের আংশিক রূপায়ণ।"-উক্তিটির যথার্থতা বর্ণ…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর