মহাত্মা গান্ধী ও শেখ মুজিবুর রহমান গণমানুষের প্রতিনিধি ।' উদ্দীপক ও 'বায়ান্নর দিনগুলো' রচনার আলোকে উক্তিটি বিচার কর।
উত্তর: মাহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়েই গণমানুষের প্রতিনিধি।' মন্তব্যটি যথার্থ । • একজন প্রকৃত দেশপ্রেমিক দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য জীবনের সবকিছু বিসর্জন দেন। পরাধীন জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করে জাতিকে সঠিক পথপ্রদর্শন করে। তার দেখানো পথেই জাতি মুক্তির সোপান পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে । • উদ্দীপকে ব্রিটিশ শাসনের অন্যায়ের প্রতিবাদে অহিংস আন্দোলনের ডাক দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। পরাধীন ভারতবর্ষের জনগণ যখন ব্রিটিশ শাসকদের নির্মম নির্যাতন ও অত্যাচারে জর্জরিত তখন মহাত্মা গান্ধী জনগণের মুক্তির অগ্রদূত হয়ে দেখা দিয়েছিলেন । দেশ ও জনগণের মুক্তির প্রশ্নে তিনি কখনই আপস করেননি। 'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন দেশ ও জাতির মুক্তির অগ্রদূত। পরাধীন বাংলার জনগণের মুক্তির জন্য তিনি কখনই আপস করেননি । তিনি ছিলেন নির্ভীক এক মহান নেতা। • 'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশ ও জাতির কল্যাণে আপসহীন ও নির্ভীক সৈনিক হিসেবে কাজ করেছেন। জীবনের বিভিন্ন সময়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্যাতন, নিপীড়নের শিকার হলেও দেশের জন্য তিনি সবসময় নিজেকে উজাড় করে দিয়েছেন। তাঁর দেখানো পথে হেঁটে বাংলা ও বাঙালি জাতি মুক্তির স্বাদ পেয়েছে। উদ্দীপকে মহাত্মা গান্ধী এবং আলোচ্য রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দেশ ও জনগণের মুক্তির অগ্রদূত। এ দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
মহাত্মা গান্ধী ও শেখ মুজিবুর রহমান গণমানুষের প্রতিনিধি ।' উদ্দীপক ও…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর