উদ্দীপকের বিষয়ভাবনা 'মাসি-পিসি' গল্পের যে চরিত্রের সঙ্গে সাদৃশ্য তার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের বিষয় ভাবনা " মাসি-পিসি গল্পের আহ্লাদির চরিত্রের সঙ্গে সাদৃশ্য। আহ্লাদি মাসি পিসির কাছে থাকে। কলেরা মহামারীতে আহ্লাদির মা-বাবা মারা যাওয়ার পর মাসি-পিসি আহ্লাদির দায়িত্ব নেয়। জগু নামে এক ছেলের সাথে আহ্লাদির বিয়ে হয়। জগু খুব বজ্জাৎ ধরনের লোক। আহ্লাদিকে সবসময় অত্যাচার করতো। এজন্য মাসি-পিসি আহ্লাদিকে তাদের বাড়িতে এনে তাদের কাছে রেখেছে। মাসি-পিসি আহ্লাদিকে হাটে বাজারে সব জায়গায় সাথে করে নিয়ে যায়। ফলে পাড়া প্রতিবেশি আহ্লাদিকে নিয়ে বাজে বাজে কথা বলতে শুরু করে। এটা নিয়ে আহ্লাদি নিজেকে ছ্যাচড়া, নোংরা, নর্দমা মনে করেন। আহ্লাদির এই বৈশিষ্ট্য উদ্দীপকের সাথে মিলে যায়। উদ্দীপকে বলা হয়েছে আমিই সেই মেয়ে যাকে হাটে বাজারে ট্রেনে দেখেন অর্থাৎ এটি সম্পূর্ণ আহ্লাদির প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের বিষয়ভাবনা 'মাসি-পিসি' গল্পের যে চরিত্রের সঙ্গে সাদৃশ্য তা…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর