"উদ্দীপকের সাহেলার সংগ্রাম ও 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির সংগ্রাম একই ধারায় প্রবাহিত।”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: "উদ্দীপকের সাহেলার সংগ্রাম ও 'মাসি-পিসি' গল্পের মাসি- পিসির সংগ্রাম একই ধারায় প্রবাহিত।"- মন্তব্যটি যথার্থ। • মানুষের জীবন সব সময় একই ধারায় চলে না। সেই জীবনে নানা সময় নানা ঝড়ের আবির্ভাব হয়। তখন দৃঢ়হস্তে সেই ঝড়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়। • 'মাসি-পিসি' গল্পের এমনই এক সংগ্রামী জীবন মাসি-পিসির। তারা দুজনই বিধবা। তাদের আবাসস্থলে কোনো পুরুষ মানুষের বসবাস নেই। তাই দুজন নারী হয়েই তারা জীবনসংগ্রাম চালিয়ে যায়। এর মধ্যে তাদের কাছে আশ্রয় নেই স্বামী দ্বারা নির্যাতিত আহ্লাদি। এই আহ্লাদি যুবতি বলে তাকে নিয়ে তাদের অনেক দুশ্চিন্তা হয়। তারা যখন সবজি বিক্রি করতে শহরে যায় তখন আহ্লাদিকে সঙ্গে নিয়ে যায়। নারী হয়ে তারাই নৌকার দাঁড় বায়। এমনকি রাতে যখন পেয়াদারা তাদের বাড়িতে আক্রমণ করে তখন দুজন মিলেই তা প্রতিহত করে। অর্থাৎ তারা অনেক সংগ্রামী জীবন যাপন করে। • উদ্দীপকের সাহেলাকেও দেখা যায় সংগ্রামী জীবনযাপন করতে। সেও স্বামী পরিত্যক্তা। নিজে সবজি বিক্রি করে দুই সন্তানের পড়াশোনার খরচ জোগায়। আবার রাতেও ঘুমাতে পারে না গুন্ডা বদমাশদের ভয়ে। সাহেলার সেই জীবনসংগ্রাম যেন মাসি-পিসির জীবনসংগ্রামের প্রতিরূপ। তাই বলা যায়, উদ্দীপকের সাহেলার সংগ্রাম ও 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির সংগ্রাম একই ধারায় প্রবাহিত।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
"উদ্দীপকের সাহেলার সংগ্রাম ও 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির সংগ্রাম …
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর