উদ্দীপকের তাহেরার সাথে 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির মিল সন্ধান কর।
উত্তর: উদ্দীপকের তাহেরার সঙ্গে 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির মিল রয়েছে সংগ্রামমুখর জীবনবাস্তবতার দিক থেকে আমাদের সমাজে গরিব ও অসহায় মানুষেরা নানা সমস্যায় জর্জরিত থাকে। আর বিধবা হলে তো কথাই নেই। এ ধরনের মহিলাদের সবাই অরক্ষিত বলে মনে করে সর্বদা ঠকানোর চেষ্টা করে। ক্ষেত্রবিশেষে তারা নানাভাবে অত্যাচার-নির্যাতনেরও শিকার হয়ে থাকে। উদ্দীপকের বিধবা ও অসহায় তাহেরার বাড়িটা বন্যায় তলিয়ে গেলে বাধ্য হয়ে আরও অনেকের সাথে সে ছেলেমেয়েদের নিয়ে রাস্তার পাশের বাঁধে আশ্রয় নেয়। এমতাবস্থায় একটি দুর্বৃত্তের দল রাতের আঁধারে এসব গরিব পরিবারের সর্বস্ব লুঠ করতে থাকে। আর তাই নিজেদের বাঁচাতে তাহেরা রামদা হাতে রাত জাগে। 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসিও তাহেরার মতোই বিধবা ও অসহায় নারী। সন্তানতুল্য আহ্লাদিকে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে তাদেরকেও বিনিদ্র রাত জাগতে হয়। উদ্দীপকের তাহেরা ও 'মাসি-পিসি' গল্পের মাসি- পিসির সংগ্রাম এবং জীবনবাস্তবতা যেন একই রকম। এদিক থেকে তাদের মধ্যে মিল পরিলক্ষিত হয়।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের তাহেরার সাথে 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির মিল সন্ধান কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর