"নারীর প্রতি সহিংসতা নির্মূলে সামাজিক সচেতনতার বিকল্প নেই।"- উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: "নারীর প্রতি সহিংসতা নির্মূলে সামাজিক সচেতনতার বিকল্প নেই।” – উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের আলোকে মন্তব্যটি যথার্থ। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়ে বসবাস করতে গেলে মানুষকে একে অন্যের প্রতি সদয় ও সহানুভূতিশীল হতে হয়। অন্যায়- অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বসবাস করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। 'মাসি-পিসি' গল্পে আহ্লাদির মাসি-পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি পিতৃ-মাতৃহীন এবং স্বামী জগুর নির্যাতনের শিকার অসহায় আহ্লাদিকে আশ্রয় দেয়। গ্রামের বিকৃত রুচির মানুষের হাত থেকে আহ্লাদিকে বাঁচাতে তারা হাতে দা-বঁটি, কাটারি তুলে নেয়। এই প্রতিবাদী চেতনা ও সচেতনতা বোধটি উদ্দীপকের রাশেদার মধ্যেও লক্ষ করা যায়। অর্থের জন্য শ্বশুর-শাশুড়ির মানসিক নির্যাতন এবং নেশাখোর স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে একসময় প্রতিবাদী হয়ে ওঠে। সে নির্দয় স্বামীর কাছে নতি স্বীকার না করে আইনের আশ্রয় নিয়ে স্বামী-শাশুড়িকে জেলে পাঠায়। 'মাসি-পিসি' গল্পে মাসি-পিসি আহ্লাদিকে নিয়ে রাতে শান্তিতে ঘুমাতে পারে না। দরিদ্র ও অসহায় বলে লালসা-উন্মত্ত জোতদার ও দারোগা গুন্ডা-বদমাশদের পাঠিয়ে মাসি-পিসির কাছ থেকে আহ্লাদিকে ছিনিয়ে নিতে চায়। তখন 'মাসি-পিসি' প্রতিবাদ করে রুখে দাঁড়ায়। প্রতিবেশীদের ও বাবাঠাকুর, ও-ঘোষ মশায়, ও জনাদ্দন, ও গো কালুর মা, বিপিন, বংশী ইত্যাদি নাম ধরে তারা হাঁক দেয়। পাড়ায় হাঁকাহাঁকি-ডাকাডাকি শুরু হয়ে গেলে কানাই দলবল নিয়ে পালিয়ে যায়। উদ্দীপকের রাশেদাও সচেতন হয়ে আইনের আশ্রয় নিয়ে নির্যাতনের হাত থেকে রক্ষা পায়। এসব দিক বিচারে তাই বলা যায়, নারীর প্রতি সহিংসতা নির্মূলে সামাজিক সচেতনতার বিকল্প নেই।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
"নারীর প্রতি সহিংসতা নির্মূলে সামাজিক সচেতনতার বিকল্প নেই।"- উদ্দীপ…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর