“উদ্দীপকের পুতুল-খেলা ও 'মাসি-পিসি' গল্পের রহমানের ছোট মেয়ে নির্মমতার শিকার।”- উক্তিটি বিচার কর ।
উত্তর: “উদ্দীপকের পুতুল-খেলা কন্যা ও 'মাসি-পিসি' গল্পের রহমানের ছোট মেয়ে নির্মমতার শিকার।”— মন্তব্যটি যথার্থ । এদেশের পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীরা নানাভাবে অবহেলার শিকার হয়। এক্ষেত্রে অসহায় নারী সব নির্যাতন নীরবে সহ্য করে। অনেক সময় তারা পরিবারের সাহায্য পায়, আবার কোনো কোনো নারী পরিবারের সহযোগিতা না পাওয়ায় নিদারুণ কষ্টে পতিত হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামীর অত্যাচারে অকালে ঝরে যায় জীবন । • উদ্দীপকে পুতুল-খেলা কন্যাটির অল্প বয়সে নিজের অনিচ্ছাসত্ত্বেও বিয়ে। সংসারে তার কাজ কী সেটাও সে জানত না। অমানবিক নির্যাতনের শিকার হয়ে রক্তবমি করতে করতে সে মারা যায়। 'মাসি- পিসি' গল্পেও দারিদ্র্যতার কারণে বুড়ো রহমান তার অল্পবয়সী মেয়েকে বিয়ে দেয়। শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হলে একসময় তার মৃত্যু হয়। উদ্দীপকের ও গল্পের মেয়ে দুটি উভয়েই মানসিক এবং শারীরিক নির্মম নির্যাতনের শিকার । • 'মাসি-পিসি' গল্পে সমাজে নারীকে হীন করার দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকের ক্ষেত্রেও ব্যাপারটা একই। উদ্দীপক এবং গল্পের মেয়ে দুজনেরই শ্বশুরবাড়ির মানসিক অত্যাচারের করুণ কাহিনি বিবৃত হয়েছে। এসব দিক বিবেচনায় তাই বলা যায় উপযুক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
“উদ্দীপকের পুতুল-খেলা ও 'মাসি-পিসি' গল্পের রহমানের ছোট মেয়ে নির্মম…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর