উদ্দীপকের আকিব চরিত্রটি 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের আকিব চরিত্রটি 'মাসি-পিসি' গল্পের জগু চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। জগু আহ্লাদির স্বামী। সে মদ্যপ ও অত্যাচারী। সে আহ্লাদিকে নানাভাবে অত্যাচার করে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আহ্লাদি মাসি-পিসির কাছে আশ্রয় নেয়। কিন্তু সেখানেও সে আহ্লাদিকে শান্তিতে থাকতে দেয় না। নানাভাবে ভয় দেখিয়ে তাকে ফিরিয়ে নিতে চায়। উদ্দীপকের আকিব একজন অত্যাচারী স্বামী। সে তার স্ত্রী জোবাইদাকে সবসময় মারধর করে। খেতে না দিয়ে ঘরে বন্দি করে রাখে। স্বামীর এই শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে জোবাইদা তার নানা-নানির কাছে ফিরে যায়। তাই বলা যায়, স্ত্রী নির্যাতন এবং দায়িত্বজ্ঞানহীন অমানবিক চিন্তা-চেতনার দিক থেকে আকিব ও জগু চরিত্রটি সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের আকিব চরিত্রটি 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর