উদ্দীপকের গওহর মণ্ডল 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতের পক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকের গওহর মণ্ডল 'মাসি-পিসি' গল্পের জোতদার গোকুলের প্রতিনিধিত্ব করে। 'মাসি-পিসি' গল্পের জোতদার গোকুল শোষক শ্রেণির প্রতিভূ। অন্যায়ভাবে গ্রামের মানুষের জমি দখল, অত্যাচার, নিপীড়ন প্রভৃতি তার নিত্য দিনের কাজ। কেউ তার কথার অবাধ্য হলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হয়। আলোচ্য গল্পেও দেখা যায়, আহ্লাদির সম্পত্তি ভোগ করার জন্য গোকুল কূটকৌশল গ্রহণ করেছে এবং পোষা গুন্ডাদের পাঠিয়েছে তাকে তুলে আনতে । উদ্দীপকের গওহর মণ্ডল গ্রামের প্রভাবশালী ব্যক্তি। তার নিপীড়ন ও অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ। দরিদ্র ঘরের সন্তান আসমাকে সে জোর করে নিজের বখাটে ছেলের বউ বানাতে চায়। এতে আসমার পরিবার রাজি না হলে নানাভাবে তাদের ভয়ভীতি প্রদর্শন করে এবং বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। 'মাসি-পিসি' গল্পের গোকুলও একই প্রকৃতির মানুষ। আহ্লাদিদের জমিজমার অধিকাংশই দখল করেছে সে। এমনকি আহ্লাদির বাবার রেখে যাওয়া অবশিষ্ট সম্পত্তিতেও ভাগ বসাতে চায় সে। এছাড়া মাসি-পিসির আশ্রিতা অসহায় আহ্লাদির প্রতিও কুনজর রয়েছে তার। তাই বলা যায়, অত্যাচারী মনোভাবের দিক থেকে উদ্দীপকের গওহর মণ্ডল ও আলোচ্য গল্পের গোকুলের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের গওহর মণ্ডল 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব ক…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর