উদ্দীপকের বুজির সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির অবস্থার তুলনা কর।
উত্তর: পরিণতি ভিন্ন হলেও উদ্দীপকের বুজির সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির বিবাহিত জীবনের দুঃখকষ্ট এক ও অভিন্ন। পুরুষশাসিত সমাজে নারীরা প্রতিনিয়তই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কর্তৃক লাঞ্ছিত ও নির্যাতিত হয়। আহ্লাদি এমনই নির্যাতনের শিকার। সে চার মাসের অন্তঃসত্ত্বা, অথচ তার স্বামী তাকে নানাভাবে শারীরিক- মানসিক নির্যাতন করত। খেতে না দিয়ে দিনরাত খুঁটির সাথে বেঁধে রাখত, কলকেপোড়া ছ্যাঁকা দিত। শ্বশুরবাড়ির লাঞ্ছনা সহ্য করতে হতো প্রতিনিয়ত। এসব অত্যাচার মেনে নিতে না পেরে সে বাপের বাড়ি চলে আসে এবং মাসি-পিসির আশ্রয়ে জীবন শুরু করে। আর মাসি-পিসিও আহ্লাদির অস্তিত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে। উদ্দীপকের বুজিকে বনিয়াদি পরিবারে বিয়ে দেওয়া হয়। কিন্তু বুজির বিবাহিত জীবন সুখের ছিল না। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে নানাভাবে নির্যাতন করত। শারীরিক নির্যাতন না করলেও নিজেদের আচার- ব্যবহার আর কথাবার্তায় তারা সবসময়ই বুজিকে অবহেলা ও অবজ্ঞা করত। এই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে অকালেই বুজি প্রাণ হারায়। উদ্দীপকের বুজি ও গল্পের আহ্লাদি দুজনই বিবাহিত জীবনে অন্যায়- অত্যাচারের শিকার। বিবাহিত জীবন তাদের নিরাপদ ও নির্ভরযোগ্য ছিল না। তবে আহ্লাদি এই অনিরাপদ জীবন থেকে বাঁচতে মাসি-পিসিকে পাশে পেলেও বুজি তা পায়নি। মৃত্যুই ছিল তার জীবনের শেষ পরিণতি। তাই বলা যায় বুজি ও আহ্লাদির জীবনযন্ত্রণা এক হলেও পরিণতি ছিল ভিন্ন।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের বুজির সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির অবস্থার তুলনা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর