উদ্দীপকের বুজির উপর নির্যাতনের সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির উপর নির্যাতনের তুলনা কর।
উত্তর: স্বামীর নির্যাতনের শিকার হওয়ার দিক থেকে উদ্দীপকের বুজি এবং 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি উভয়ের অবস্থা একই। আমাদের সমাজে নারীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। এই পুরুষশাসিত সমাজে নারীরা কখনো শারীরিকভাবে, কখনো মানসিকভাবে নির্যাতনের শিকার হয়। 'মাসি-পিসি' গল্পে আহ্লাদির স্বামী জগু তাকে নির্মম ও অমানবিকভাবে নির্যাতন করত। বিনা কারণে সে আহ্লাদিকে প্রহার করত, অশ্লীল ভাষায় গালাগালি করত। অন্যদিকে উদ্দীপকে বুজিকে তার শ্বশুরবাড়ির লোকজন শারীরিকভাবে নির্যাতন না করলেও মানসিক নির্যাতন করত। তারা বুজিকে হাতে না মারলেও ঠোঁটে অর্থাৎ কটু কথা বলে সব সময় কষ্ট দিত। তারা কেউ বুজিকে ভালোবাসত না। মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বুজি একদিন পরপারে পাড়ি জমায়। এভাবে উদ্দীপকের বুজি ও 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির নির্যাতনের ধরন ভিন্ন হলেও তাদের অবস্থাগত মিল পাওয়া যায়।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের বুজির উপর নির্যাতনের সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির উপ…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর