উদ্দীপকের চাচা ও 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি চরিত্রের তুলনামূলক অলোচনা কর।
উত্তর: উদ্দীপকের চাচা ও 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি চরিত্রের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে। 'মাসি-পিসি' গল্পের মাসি ও পিসি দুই সংগ্রামী নারী। তারা উভয়েই বিধবা। আহ্লাদির বাবার ভিটেবাড়িতেই তাদের আশ্রয়। আহ্লাদি বয়সে তরুণী। মা, ই ভাই মারা যাওয়ার কিচ্ছুদিন পর বাপও মারা যায়। স্বামী জগুর নির্মম নির্যাতনের শিকার হয়ে আহ্লাদি মাসি-পিসির কাছেই থাকে। ভাগ্যের নির্মম পরিহাস মেনে নিয়ে তারা জীবনযুদ্ধে অবতীর্ণ। সরু ডোঙা চালিয়ে গ্রামের গেরস্ত বাড়ি থেকে শাকসবজি ও ফলমূল কিনে শহরের বাজারে বিক্রি করেই সংসার চালায় মাসি ও পিসি। নারী হয়েও তাদের এই কঠিন কর্মজীবন বেছে নেওয়ার কারণ নিজেদের অস্তিত্ব রক্ষা ও অনাথ আহ্লাদিকে বাঁচানো। অন্যদিকে উদ্দীপকে সীমার চাচা সীমাকে নিজের আশ্রয় রাখলেও তেমন সহযোগিতা করেননি। সীমা নিজে স্বাবলম্বী হয়ে তার জীবন সংগ্রাম চালিয়ে গেল। উদ্দীপকের চাচা ও 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি চরিত্রের বৈপরীত্য লক্ষণীয়।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের চাচা ও 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি চরিত্রের তুলনামূলক অল…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর