উদ্দীপকের উপার্জনের পথ 'মাসি-পিসি' গল্পে মাসি-পিসির উপার্জনের পথ থেকে ভিন্নতর কেন?
উত্তর: উদ্দীপকের মা-খালার উপার্জনের পথ 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির উপার্জনের পথের তুলনায় ভিন্ন। 'মাসি-পিসি' গল্পে মাসি-পিসি নৌকা চালিয়ে, সবজি বিক্রি করে আয় উপার্জন করেছে। অন্যদিকে উদ্দীপকে মা-খালা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে নিজেদের খাওয়া পরা চালিয়েছে। মাসি-পিসি গ্রাম থেকে তারা শহরে নৌকা করে সবজি নিয়ে বাজারে বিক্রি করতো। বহু প্রতিকূলতার সাথে যুদ্ধ করে মাসি-পিসি কে জীবিকা উপার্জন করতে হয়েছে। কিন্তু উদ্দীপকের সালমার মা খালা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে উপার্জন করেছে, অন্যের বাড়িতে ঝি এর কাজ করলে প্রতিকূলতার সম্মুখীন হতে হয় ঠিকই কিন্তু ঘরের বাইরের লোকজনের বাঁকা চোখ সহ্য করতে হয় না। ফলে উদ্দীপকের মা-খালার উপার্জনের পথ, 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির উপার্জন অপেক্ষা ভিন্নতর।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের উপার্জনের পথ 'মাসি-পিসি' গল্পে মাসি-পিসির উপার্জনের পথ থে…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর