"উদ্দীপকে নির্দেশিত দ্বাদশ দানই পারে 'মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত লেখকের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করতে"- মন্তব্যটির যথার্থতা যাচাই কর।
উত্তর: • "উদ্দীপকে নির্দেশিত দ্বাদশ দানই পারে 'মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত লেখক এর কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করতে।"- মন্তব্যটি যথার্থ। • মানুষ হিসেবে মানুষের যে মৌলিক অধিকার তা একটা মানুষের জীবনে প্রতিষ্ঠিত না হলে মানবতার অপমান হয়। তাই মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে সকল মানুষের অধিকার আদায়ের প্রচেষ্টা করলে প্রকৃত মানব-কল্যাণ সাধিত হয়। • উদ্দীপকের কবিতাংশের মধ্যে মানুষকে স্বার্থহীনভাবে বারোটি দান করতে বলা হয়েছে। এ দ্বাদশ দান মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম। বারোটি চাহিদা পূরণের মধ্য দিয়েই মানুষ নিজেকে আত্মমর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করতে পারে। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক করুণাবশত দান-খয়রাত করাকে মানব-কল্যাণ মনে না করে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াসকে মানব-কল্যাণ নামে অভিহিত করেছেন। যা উদ্দীপকে উল্লিখিত দ্বাদশ দানের মধ্য দিয়ে মানুষ সাধিত করতে পারে। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক সচ্ছল মানুষদের আহ্বান জানিয়েছেন, তারা যেন মানুষকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হয়ে উঠতে সহায়তা করে। উদ্দীপকে উল্লিখিত স্বার্থহীন দ্বাদশ দানের মধ্য দিয়ে লেখকের উদ্দেশ্য সফল করা সম্ভব। তাই বলা যায়, উদ্দীপকে নির্দেশিত দ্বাদশ দানই পারে 'মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত লেখকের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করতে।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
"উদ্দীপকে নির্দেশিত দ্বাদশ দানই পারে 'মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত …
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর