উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন বিষয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের সঙ্গে 'মানব-কল্যাণ' প্রবন্ধে আলোচিত মানুষের প্রতি মানুষের হিংসা-বিদ্বেষ ও ধ্বংসাত্মক কর্মকান্ড বর্ণনার সাদৃশ্য রয়েছে। • পরস্পরের প্রতিহিংসার কারণে সমৃদ্ধ নগর সভ্যতাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। নিজের স্বার্থে মানুষ সুন্দরকে ধ্বংস করছে। মানুষের এই আচরণ স্ববিরোধী ও ক্ষতিকর। • উদ্দীপকে মানুষের ইতিবাচক ও নেতিবাচক উভয় আচরণ সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী, যারা সমৃদ্ধ নগর সভ্যতা গড়তে এবং ধ্বংস করতে জানে। মানুষ তার জীবনধারায়, বংশপরম্পরায় স্নেহ-মায়া-মমতা দিয়ে জগতে সুখ-শান্তি বইয়ে দিতে পারে। আবার ক্রোধের বশবর্তী হয়ে সব সুখ-শান্তি নষ্টও করতে পারে। এই পরস্পরবিরোধী আচরণের দিকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে আলোচিত মানুষের স্ববিরোধী আচরণের বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ প্রবন্ধের লেখকের মতে, মানুষ আজ এক চরম স্ববিরোধিতার যুগে বাস করছে। একদিকে জ্ঞান-বিজ্ঞানের উন্নতি, অন্যদিকে মানবতার চরম লাঞ্ছনা আর নিষ্ঠুর আচরণ। 'মানব-কল্যাণ' প্রবন্ধের এই ভাবের সঙ্গে উদ্দীপকের বিষয়টি সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন বিষয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর