“উদ্দীপকের মূলভাব প্রকৃত মানব-কল্যাণের দর্শনকে প্রতিফলিত করে।" উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: • "উদ্দীপকের মূলভাব প্রকৃত মানব-কল্যাণের দর্শনকে প্রতিফলিত করে।"- 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ। • মানব-কল্যাণ এমন একটি বৃহত্তর ধারণা, যেখানে ব্যক্তির ব্যক্তিত্ব ও মর্যাদা বজায় রেখে তার সর্বাঙ্গীণ কল্যাণের পথকে প্রশস্ত করা হয়। আর তাই মানবমর্যাদা ভূলুণ্ঠিত হয় এমন কোনো কাজকে আর যা-ই হোক মানব-কল্যাণ বলে অভিহিত করা যায় না। • উদ্দীপকের কবিতাংশে কবি তার অনিষ্টকারীর সার্বিক মঙ্গল কামনা করেছেন। এরই অংশ হিসেবে তিনি তার স্বপ্ন হরণকারীর স্বপ্ন গড়ে তুলতে চান, নিজে অশ্রুজলে নিমজ্জিত হয়েও তার মুখে হাসি দেখতে চান। এমনকি পরিশুদ্ধভাবে ভালোবেসে তাকে প্রেমের আলোয় উদ্ভাসিত করতে চান। সংগত কারণেই কবির এমন চাওয়া আলোচ্য রচনার মানব-কল্যাণের ধারণাকেই ব্যক্ত করে। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রাবন্ধিক মানব-কল্যাণ বলতে মানুষের সার্বিক উন্নতির প্রয়াসকে বুঝিয়েছেন, যার মধ্য দিয়ে সবরকম অবমাননাকর পরিস্থিতি থেকে মানুষের উত্তরণ সম্ভব হবে। উদ্দীপকের কবিতাংশে অনিষ্টকারীর সার্বিক মঙ্গল কামনার মধ্য দিয়েও বিষয়টি একইভাবে উঠে এসেছে। যেখানে নিজের সবকিছু উজাড় করে দিয়ে কবি অনিষ্টকারীর মঙ্গল সাধন করতে চান। অর্থাৎ উদ্দীপকের কবিতাংশটিতে ফুটে ওঠা কবির প্রত্যাশা মূলত আলোচ্য প্রবন্ধের প্রাবন্ধিকের চিন্তাকেই তুলে ধরে। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
“উদ্দীপকের মূলভাব প্রকৃত মানব-কল্যাণের দর্শনকে প্রতিফলিত করে।" উক্ত…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর