শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা কর।

উত্তর: • উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের মানুষের কল্যাণ করার দিকটি প্রতিফলিত হয়েছে। • মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদা স্বীকৃতি না পেলে মানুষ হিসেবে মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়। মানুষের এসব অধিকার প্রতিষ্ঠিত না করে কোনো কল্যাণ প্রত্যাশা করা যায় না। তাই প্রকৃত মানব-কল্যাণ করতে চাইলে মানুষকে আত্মমর্যাদাবান করে তুলতে হবে। • উদ্দীপকের কবিতাংশে মানুষের ইতিবাচক কল্যাণের জন্য মানুষকে স্বার্থশূন্যভাবে বারোটি দান করার কথা বলা হয়েছে। বলা হয়েছে এ দান যদি স্বার্থশূন্য হয় তবে সেই দাতা স্বর্গের দেবতা অপেক্ষা শ্রেষ্ঠতর হয়ে ওঠে। কারণ স্বার্থহীনভাবে মানুষকে দান করতে পারলে মানুষ তার অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাকর অবস্থায় উত্তীর্ণ হতে পারে। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানব-কল্যাণ বলতে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াসকে তুলে ধরেছেন। যেখানে মানুষ তার হীন অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় যেতে পারে। তাই বলা যায়, উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের মানুষের ইতিবাচক কল্যাণ করার দিকটি প্রতিফলিত হয়ে উঠেছে।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা কর।

উদ্দীপক

অন্নহীনে অন্নদান, বস্ত্র বস্ত্রহীনে তৃষাতুরে জল দান, ধর্ম ধর্মহীনে মূর্খজনে বিদ্যাদান, বিপন্নে আশ্রয়, রোগীরে ঔষধদান, ভয়াতে অভয় গৃহহীনে গৃহদান, অন্ধেরে নয়ন পীড়িতে আরোগ্যদান, শোকার্তে সান্ত্বনা; স্বার্থশূন্য হয় যদি এ দ্বাদশ দান স্বর্গের দেবতা নহে দাতার সমান।

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

মুক্তবুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব।

উত্তর

• মানুষ যদি আত্মস্বার্থকে বড় করে না দেখে পরস্পরের সুখ-শান্তি, কল্যাণের জন্য যেকোনো সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে তাহলে মানব-কল্যাণ মানব-মর্যাদার সহায়ক হয়ে উঠবে। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানবকল্যাণের সংজ্ঞা ও স্বরূপ ব্যাখ্যা করেছেন। তিনি মানবকল্যাণ সম্পর্কে মানুষের ভুল ধারণা নিয়েও আলোচনা করেছেন। মানুষ যদি তার বিচারবুদ্ধি দ্বারা সুপরিকল্পিতভাবে মানবকল্যাণে আত্মনিয়োগ করে তাহলে কল্যাণময় সুন্দর পৃথিবী গড়ে উঠবে। মুক্ত-বিচারবুদ্ধির চর্চার মাধ্যমে বিজ্ঞানের আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃষ্টিশীল মানবিক কাজে ব্যবহার করতে হবে। আর তা করতে পারলেই মানব-কল্যাণ মানব-মর্যাদার সহায়ক হয়ে উঠবে।

উত্তর

• উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের মানুষের কল্যাণ করার দিকটি প্রতিফলিত হয়েছে। • মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদা স্বীকৃতি না পেলে মানুষ হিসেবে মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়। মানুষের এসব অধিকার প্রতিষ্ঠিত না করে কোনো কল্যাণ প্রত্যাশা করা যায় না। তাই প্রকৃত মানব-কল্যাণ করতে চাইলে মানুষকে আত্মমর্যাদাবান করে তুলতে হবে। • উদ্দীপকের কবিতাংশে মানুষের ইতিবাচক কল্যাণের জন্য মানুষকে স্বার্থশূন্যভাবে বারোটি দান করার কথা বলা হয়েছে। বলা হয়েছে এ দান যদি স্বার্থশূন্য হয় তবে সেই দাতা স্বর্গের দেবতা অপেক্ষা শ্রেষ্ঠতর হয়ে ওঠে। কারণ স্বার্থহীনভাবে মানুষকে দান করতে পারলে মানুষ তার অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাকর অবস্থায় উত্তীর্ণ হতে পারে। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানব-কল্যাণ বলতে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াসকে তুলে ধরেছেন। যেখানে মানুষ তার হীন অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় যেতে পারে। তাই বলা যায়, উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের মানুষের ইতিবাচক কল্যাণ করার দিকটি প্রতিফলিত হয়ে উঠেছে।

উত্তর

• "উদ্দীপকে নির্দেশিত দ্বাদশ দানই পারে 'মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত লেখক এর কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করতে।"- মন্তব্যটি যথার্থ। • মানুষ হিসেবে মানুষের যে মৌলিক অধিকার তা একটা মানুষের জীবনে প্রতিষ্ঠিত না হলে মানবতার অপমান হয়। তাই মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে সকল মানুষের অধিকার আদায়ের প্রচেষ্টা করলে প্রকৃত মানব-কল্যাণ সাধিত হয়। • উদ্দীপকের কবিতাংশের মধ্যে মানুষকে স্বার্থহীনভাবে বারোটি দান করতে বলা হয়েছে। এ দ্বাদশ দান মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম। বারোটি চাহিদা পূরণের মধ্য দিয়েই মানুষ নিজেকে আত্মমর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করতে পারে। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক করুণাবশত দান-খয়রাত করাকে মানব-কল্যাণ মনে না করে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াসকে মানব-কল্যাণ নামে অভিহিত করেছেন। যা উদ্দীপকে উল্লিখিত দ্বাদশ দানের মধ্য দিয়ে মানুষ সাধিত করতে পারে। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক সচ্ছল মানুষদের আহ্বান জানিয়েছেন, তারা যেন মানুষকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হয়ে উঠতে সহায়তা করে। উদ্দীপকে উল্লিখিত স্বার্থহীন দ্বাদশ দানের মধ্য দিয়ে লেখকের উদ্দেশ্য সফল করা সম্ভব। তাই বলা যায়, উদ্দীপকে নির্দেশিত দ্বাদশ দানই পারে 'মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত লেখকের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করতে।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন সরাসরি যুক্ত ছিলেন?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?

কুমিল্লা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কো'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।