শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের মূলভাব 'মানব-কল্যাণ' প্রবন্ধের একটি বিশেষ দিককে নির্দেশ করে মাত্র, সম্পূর্ণ বিষয়কে নয়।” মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর: • "উদ্দীপকের মূলভাব 'মানব-কল্যাণ' প্রবন্ধের একটি বিশেষ দিককে নির্দেশ করে, সম্পূর্ণ বিষয়কে নয়।"- মন্তব্যটি যথার্থ। • মানবতাবোধসম্পন্ন মানুষ মানব-কল্যাণে আত্মনিয়োগ করে জীবনকে সার্থক করে তুলতে চায়। আবার সেই মানুষই লোভে পড়ে আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য মানুষের অকল্যাণ ডেকে আনে। • উদ্দীপকে মানুষের ভালো-মন্দ উভয় দিকের বিশেষ বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। মানুষের সভ্যতার অগ্রযাত্রার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে, মানুষের শ্রমে-চেষ্টায় অরণ্য পরিকীর্ণ পৃথিবীর বুকে জনবসতি গড়ে উঠেছে। একই সঙ্গে মানুষে মানুষে প্রীতির বন্ধন গড়ে উঠেছে প্রজন্ম থেকে প্রজন্মে। সেই মানুষই আবার লোভ-লালসায় মত্ত হয়ে, হিংসা-বিদ্বেষের বশবর্তী হয়ে অমানবিক আচরণ করে। উদ্দীপকের এই ভাবের সঙ্গে 'মানব-কল্যাণ' প্রবন্ধের একটি বিশেষ ভাবের প্রতিফলন ঘটেছে। তা হলো মানুষের বিরুদ্ধে মানুষের যুদ্ধ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা। • মানুষ কীভাবে উন্নত নগর সভ্যতা গড়েছে এবং তা ধ্বংস করছে তার সঙ্গে উদ্দীপক ও প্রবন্ধের মূলভাবের মিল থাকলেও প্রবন্ধে মানব-কল্যাণ সাধনে লেখকের আহ্বানের সঙ্গে মিল নেই। তাছাড়া মানবতার মুক্তি ও মানুষের সমৃদ্ধির জন্য লেখক যে মতামত দিয়েছেন তা-ও উদ্দীপকের মূলভাবে প্রতিফলিত হয়নি। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

"উদ্দীপকের মূলভাব 'মানব-কল্যাণ' প্রবন্ধের একটি বিশেষ দিককে নির্দেশ …

উদ্দীপক

গড়ে ওঠে অরণ্যভেদী লোকালয় মানুষের শ্রমে, গড়ে ওঠে মধুকুঞ্জ বংশধারা, মানুষের প্রেমে কামে, জ্বলে ওঠে দাবানল মানুষের ক্রোধে, লোকালয় অরণ্য হয়।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025

উত্তর

সত্যিকারের মানব-কল্যাণ হলো মহৎ চিন্তা-ভাবনার ফসল।

উত্তর

• 'বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারও কল্যাণ করা যায় না।'-উক্তিটি দ্বারা সামগ্রিক মানব-কল্যাণের বিষয় বোঝানো হয়েছে। • 'মানব-কল্যাণ' রচনায় লেখক মনে করেন, মানব-কল্যাণ স্বয়ম্ভু, বিচ্ছিন্ন ও সম্পর্ক-রহিত হতে পারে না। বর্তমানে মানব-কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানতম অন্তরায় রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা, যা মানুষকে মেলায় না, করে বিভক্ত। আর বিভক্তকরণের মনোভাব নিয়ে কারও কল্যাণ করা যায় না। করা যায় একমাত্র সমতা আর সহযোগ-সহযোগিতার পথে। প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা এসব দিকই বোঝানো হয়েছে।

উত্তর

• উদ্দীপকের সঙ্গে 'মানব-কল্যাণ' প্রবন্ধে আলোচিত মানুষের প্রতি মানুষের হিংসা-বিদ্বেষ ও ধ্বংসাত্মক কর্মকান্ড বর্ণনার সাদৃশ্য রয়েছে। • পরস্পরের প্রতিহিংসার কারণে সমৃদ্ধ নগর সভ্যতাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। নিজের স্বার্থে মানুষ সুন্দরকে ধ্বংস করছে। মানুষের এই আচরণ স্ববিরোধী ও ক্ষতিকর। • উদ্দীপকে মানুষের ইতিবাচক ও নেতিবাচক উভয় আচরণ সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী, যারা সমৃদ্ধ নগর সভ্যতা গড়তে এবং ধ্বংস করতে জানে। মানুষ তার জীবনধারায়, বংশপরম্পরায় স্নেহ-মায়া-মমতা দিয়ে জগতে সুখ-শান্তি বইয়ে দিতে পারে। আবার ক্রোধের বশবর্তী হয়ে সব সুখ-শান্তি নষ্টও করতে পারে। এই পরস্পরবিরোধী আচরণের দিকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে আলোচিত মানুষের স্ববিরোধী আচরণের বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ প্রবন্ধের লেখকের মতে, মানুষ আজ এক চরম স্ববিরোধিতার যুগে বাস করছে। একদিকে জ্ঞান-বিজ্ঞানের উন্নতি, অন্যদিকে মানবতার চরম লাঞ্ছনা আর নিষ্ঠুর আচরণ। 'মানব-কল্যাণ' প্রবন্ধের এই ভাবের সঙ্গে উদ্দীপকের বিষয়টি সাদৃশ্যপূর্ণ।

উত্তর

• "উদ্দীপকের মূলভাব 'মানব-কল্যাণ' প্রবন্ধের একটি বিশেষ দিককে নির্দেশ করে, সম্পূর্ণ বিষয়কে নয়।"- মন্তব্যটি যথার্থ। • মানবতাবোধসম্পন্ন মানুষ মানব-কল্যাণে আত্মনিয়োগ করে জীবনকে সার্থক করে তুলতে চায়। আবার সেই মানুষই লোভে পড়ে আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য মানুষের অকল্যাণ ডেকে আনে। • উদ্দীপকে মানুষের ভালো-মন্দ উভয় দিকের বিশেষ বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। মানুষের সভ্যতার অগ্রযাত্রার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে, মানুষের শ্রমে-চেষ্টায় অরণ্য পরিকীর্ণ পৃথিবীর বুকে জনবসতি গড়ে উঠেছে। একই সঙ্গে মানুষে মানুষে প্রীতির বন্ধন গড়ে উঠেছে প্রজন্ম থেকে প্রজন্মে। সেই মানুষই আবার লোভ-লালসায় মত্ত হয়ে, হিংসা-বিদ্বেষের বশবর্তী হয়ে অমানবিক আচরণ করে। উদ্দীপকের এই ভাবের সঙ্গে 'মানব-কল্যাণ' প্রবন্ধের একটি বিশেষ ভাবের প্রতিফলন ঘটেছে। তা হলো মানুষের বিরুদ্ধে মানুষের যুদ্ধ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা। • মানুষ কীভাবে উন্নত নগর সভ্যতা গড়েছে এবং তা ধ্বংস করছে তার সঙ্গে উদ্দীপক ও প্রবন্ধের মূলভাবের মিল থাকলেও প্রবন্ধে মানব-কল্যাণ সাধনে লেখকের আহ্বানের সঙ্গে মিল নেই। তাছাড়া মানবতার মুক্তি ও মানুষের সমৃদ্ধির জন্য লেখক যে মতামত দিয়েছেন তা-ও উদ্দীপকের মূলভাবে প্রতিফলিত হয়নি। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?

  • কুৎসিত
  • চমৎকার
  • ভিন্ন
  • ফলপ্রসূ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?

  • ঢাকায়
  • চট্টগ্রামে
  • সিলেটে
  • বরিশালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন সরাসরি যুক্ত ছিলেন?

ঢাকা বোর্ড

  • বুদ্ধির মুক্তি আন্দোলন
  • ভাষা আন্দোলন
  • উনসত্তরের গণঅভ্যুত্থান
  • একাত্তরের মুক্তিযুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?

  • দাতাকে
  • মহৎ হৃদয়কে
  • গ্রহীতাকে
  • শুভাকাঙ্ক্ষীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?

  • আত্মোন্নয়ন কেন্দ্র
  • মুসলিম সাহিত্য সমাজ
  • দারিদ্র্য কল্যাণ কেন্দ্র
  • মুসলিম সাহিত্য সংঘ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?

  • দলগতভাবে
  • পরিকল্পিতভাবে
  • সমষ্টিগতভাবে
  • সাহস ও বুদ্ধিমত্তার সাথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?

কুমিল্লা বোর্ড

  • ভয়ংকর দৃশ্য
  • করুণ দৃশ্য
  • বীভৎস দৃশ্য
  • লাঞ্ছনার দৃশ্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?

  • গৌতম বুদ্ধ
  • মহানবি (স.)
  • যিশু খ্রিষ্ট
  • শ্রীকৃষ্ণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?

  • মনুষ্যত্বের অবমাননা
  • মনুষ্যত্বের বিকাশ
  • মনুষ্যত্বের উন্নয়ন
  • মানব-মর্যাদা বৃদ্ধি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?

  • পরিবারের ভালো-মন্দের সাথে
  • সমাজের ভালো-মন্দের সাথে
  • ধর্মের ভালো-মন্দের সাথে
  • প্রতিবেশীর ভালো-মন্দের সাথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?

  • রোকেয়া সাখাওয়াত হোসেন
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • কাজী নজরুল ইসলাম
  • আবুল ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

বরিশাল বোর্ড

  • বাউল
  • ভাবুক
  • সাহিত্যিক
  • কবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কো'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।