উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত লেখকের কোন আহ্বানের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত লেখকের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার আহ্বানের প্রতিনিধত্ব করে। • সমাজে বসবাসকারী প্রত্যেক মানুষই একে অন্যের সঙ্গে সম্পর্কিত। এই সম্পর্কের বাইরে মানুষের সঙ্গে মানুষের যে হৃদয়ের বন্ধন তার মাধ্যমেই পারস্পরিক সহযোগিতা ও সম্মানের মনোভাব গড়ে ওঠে। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানব-কল্যাণ ধারণাটির তাৎপর্য নিরূপণ করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন পারস্পরিক বন্ধনের কথা। এই সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা। এই পারস্পরিক সম্পর্ক না থাকলে মানব-কল্যাণ নিছক লোক দেখানো বিষয়ে পরিণত হয়, যা মানুষকে মেলায় না; বরং করে বিভক্ত, যা মানব-কল্যাণের উদ্দেশ্য নয়। অন্যদিকে, উদ্দীপকে লেখক ভালোবাসা নামক এক অস্ত্রের প্রত্যাশা ব্যক্ত করেছেন, যা মানুষের আত্ম অহংকার, লোভকে নিশ্চিহ্ন করে মানুষকে একই সূত্রে গাঁথতে সাহায্য করে অর্থাৎ যা সামষ্টিক কল্যাণের হাতিয়ার। উদ্দীপকের সামষ্টিক কল্যাণের এই হাতিয়ার 'মানব-কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত লেখকের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার আহ্বানের প্রতিনিধিত্ব করে।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত লেখকের কোন আহ্বানের প্রতি…
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর