শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটি কীভাবে 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূল ভাবনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।

উত্তর: • মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াসের দিক থেকে উদ্দীপকটির 'মানব-কল্যাণ' প্রবন্ধের সাথে মিল রয়েছে। • আমরা মানব-কল্যাণ বলতে কারও অপাত সমস্যার সমাধানকেই বুঝি, যা মোটেও সঠিক নয়। কেননা এতে সমস্যাটির স্থায়ী সমাধান তো হয়ই না বরং ব্যক্তির ব্যক্তিত্বের অবনমন ঘটে। • উদ্দীপকের কবিতাংশে অনিষ্টকারীর প্রতি কবির সহানুভূতি প্রকাশ পেয়েছে। এ কারণে যে তার স্বপ্ন হরণ করেছে তিনি তার স্বপ্ন গড়ে তুলতে চান, নিজে অশ্রুজলে নিমজ্জিত হয়েও তিনি তার মুখে হাসি দেখতে চান, তাকে প্রেমের আলোয় উদ্ভাসিত করতে চান। এভাবে নিজের সবটুকু দিয়ে তিনি অনিষ্টকারীর মঙ্গল সাধন করতে চান। একইভাবে 'মানব-কল্যাণ' প্রবন্ধেও প্রাবন্ধিক মানব-কল্যাণ কোনো বিচ্ছিন্ন বিষয় নয় বলে মত প্রকাশ করেছেন। আর তাই প্রকৃত অর্থে মানব-কল্যাণকে তিনি মানুষের সার্বিক কল্যাণের চেষ্টা বলে অভিহিত করেছেন, যা উদ্দীপকের কবিতাংশেরও মূল বিষয়। এদিক থেকে উদ্দীপকটির আলোচ্য প্রবন্ধের সাথে মিল রয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

উদ্দীপকটি কীভাবে 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূল ভাবনার সঙ্গে সাদৃশ্যপূ…

উদ্দীপক

আমার স্বপ্ন চুরে নিয়েছে যে আমি তার স্বপন বুনি, আমার কান্নার সুরে তার মুখে হাজার হাসি গুনি। আমার এ হৃদয় রাঙিয়েছে যে আমি তারে রাঙাই, আমার অশ্রু দিয়ে তার পথে প্রেমের আলো জ্বালাই।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025

উত্তর

• কালের বিবর্তনে আমরা এখন বৃহত্তর মানবতার অংশ।

উত্তর

• 'সত্যিকার 'মানব-কল্যাণ' মহৎ চিন্তা-ভাবনারই ফসল।'-কারণ মানুষের মহৎ ও কল্যাণকর চিন্তা-ভাবনার মধ্যে মানবকল্যাণের মূল কথা নিহিত। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক সত্যিকার অর্থে মানবকল্যাণ কী এবং এটি কীভাবে সাধিত হয় তা ব্যাখ্যা করেছেন। মনুষ্যত্ববোধে আঘাত লাগে এবং মানব-মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে তিনি মানবকল্যাণ মনে করেননি। তিনি মানুষের প্রতি যথাযথ মর্যাদার মাধ্যমে হিত সাধন করাকে মানবকল্যাণ মনে করেছেন। তিনি মানুষকে বিভক্তিকরণের মনোভাবে বিশ্বাসী নন। তিনি মুক্তবুদ্ধির মাধ্যমে সুপরিকল্পিত পথে মানবিক কাজ করাকে মানবকল্যাণ মনে করেন। এসব বিবেচনা করে তাই বলা হয়েছে যে, 'সত্যিকার 'মানব-কল্যাণ' মহৎ চিন্তা-ভাবনারই ফসল।'

উত্তর

• মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াসের দিক থেকে উদ্দীপকটির 'মানব-কল্যাণ' প্রবন্ধের সাথে মিল রয়েছে। • আমরা মানব-কল্যাণ বলতে কারও অপাত সমস্যার সমাধানকেই বুঝি, যা মোটেও সঠিক নয়। কেননা এতে সমস্যাটির স্থায়ী সমাধান তো হয়ই না বরং ব্যক্তির ব্যক্তিত্বের অবনমন ঘটে। • উদ্দীপকের কবিতাংশে অনিষ্টকারীর প্রতি কবির সহানুভূতি প্রকাশ পেয়েছে। এ কারণে যে তার স্বপ্ন হরণ করেছে তিনি তার স্বপ্ন গড়ে তুলতে চান, নিজে অশ্রুজলে নিমজ্জিত হয়েও তিনি তার মুখে হাসি দেখতে চান, তাকে প্রেমের আলোয় উদ্ভাসিত করতে চান। এভাবে নিজের সবটুকু দিয়ে তিনি অনিষ্টকারীর মঙ্গল সাধন করতে চান। একইভাবে 'মানব-কল্যাণ' প্রবন্ধেও প্রাবন্ধিক মানব-কল্যাণ কোনো বিচ্ছিন্ন বিষয় নয় বলে মত প্রকাশ করেছেন। আর তাই প্রকৃত অর্থে মানব-কল্যাণকে তিনি মানুষের সার্বিক কল্যাণের চেষ্টা বলে অভিহিত করেছেন, যা উদ্দীপকের কবিতাংশেরও মূল বিষয়। এদিক থেকে উদ্দীপকটির আলোচ্য প্রবন্ধের সাথে মিল রয়েছে।

উত্তর

• "উদ্দীপকের মূলভাব প্রকৃত মানব-কল্যাণের দর্শনকে প্রতিফলিত করে।"- 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ। • মানব-কল্যাণ এমন একটি বৃহত্তর ধারণা, যেখানে ব্যক্তির ব্যক্তিত্ব ও মর্যাদা বজায় রেখে তার সর্বাঙ্গীণ কল্যাণের পথকে প্রশস্ত করা হয়। আর তাই মানবমর্যাদা ভূলুণ্ঠিত হয় এমন কোনো কাজকে আর যা-ই হোক মানব-কল্যাণ বলে অভিহিত করা যায় না। • উদ্দীপকের কবিতাংশে কবি তার অনিষ্টকারীর সার্বিক মঙ্গল কামনা করেছেন। এরই অংশ হিসেবে তিনি তার স্বপ্ন হরণকারীর স্বপ্ন গড়ে তুলতে চান, নিজে অশ্রুজলে নিমজ্জিত হয়েও তার মুখে হাসি দেখতে চান। এমনকি পরিশুদ্ধভাবে ভালোবেসে তাকে প্রেমের আলোয় উদ্ভাসিত করতে চান। সংগত কারণেই কবির এমন চাওয়া আলোচ্য রচনার মানব-কল্যাণের ধারণাকেই ব্যক্ত করে। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রাবন্ধিক মানব-কল্যাণ বলতে মানুষের সার্বিক উন্নতির প্রয়াসকে বুঝিয়েছেন, যার মধ্য দিয়ে সবরকম অবমাননাকর পরিস্থিতি থেকে মানুষের উত্তরণ সম্ভব হবে। উদ্দীপকের কবিতাংশে অনিষ্টকারীর সার্বিক মঙ্গল কামনার মধ্য দিয়েও বিষয়টি একইভাবে উঠে এসেছে। যেখানে নিজের সবকিছু উজাড় করে দিয়ে কবি অনিষ্টকারীর মঙ্গল সাধন করতে চান। অর্থাৎ উদ্দীপকের কবিতাংশটিতে ফুটে ওঠা কবির প্রত্যাশা মূলত আলোচ্য প্রবন্ধের প্রাবন্ধিকের চিন্তাকেই তুলে ধরে। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?

  • কুৎসিত
  • চমৎকার
  • ভিন্ন
  • ফলপ্রসূ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?

  • ঢাকায়
  • চট্টগ্রামে
  • সিলেটে
  • বরিশালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন সরাসরি যুক্ত ছিলেন?

ঢাকা বোর্ড

  • বুদ্ধির মুক্তি আন্দোলন
  • ভাষা আন্দোলন
  • উনসত্তরের গণঅভ্যুত্থান
  • একাত্তরের মুক্তিযুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?

  • দাতাকে
  • মহৎ হৃদয়কে
  • গ্রহীতাকে
  • শুভাকাঙ্ক্ষীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?

  • আত্মোন্নয়ন কেন্দ্র
  • মুসলিম সাহিত্য সমাজ
  • দারিদ্র্য কল্যাণ কেন্দ্র
  • মুসলিম সাহিত্য সংঘ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?

  • দলগতভাবে
  • পরিকল্পিতভাবে
  • সমষ্টিগতভাবে
  • সাহস ও বুদ্ধিমত্তার সাথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?

কুমিল্লা বোর্ড

  • ভয়ংকর দৃশ্য
  • করুণ দৃশ্য
  • বীভৎস দৃশ্য
  • লাঞ্ছনার দৃশ্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?

  • গৌতম বুদ্ধ
  • মহানবি (স.)
  • যিশু খ্রিষ্ট
  • শ্রীকৃষ্ণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?

  • মনুষ্যত্বের অবমাননা
  • মনুষ্যত্বের বিকাশ
  • মনুষ্যত্বের উন্নয়ন
  • মানব-মর্যাদা বৃদ্ধি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?

  • পরিবারের ভালো-মন্দের সাথে
  • সমাজের ভালো-মন্দের সাথে
  • ধর্মের ভালো-মন্দের সাথে
  • প্রতিবেশীর ভালো-মন্দের সাথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?

  • রোকেয়া সাখাওয়াত হোসেন
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • কাজী নজরুল ইসলাম
  • আবুল ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

বরিশাল বোর্ড

  • বাউল
  • ভাবুক
  • সাহিত্যিক
  • কবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কো'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।