শেয়ারFacebookWhatsApp

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্দীপকে উল্লিখিত দিকটিই কি যথেষ্ট? 'মানব-কল্যাণ' প্রবন্ধ অবলম্বনে মতামত বিশ্লেষণ কর।

উত্তর: • সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্দীপকে উল্লিখিত দিকটিই যথেষ্ট বলে আমি মনে করি না। • মানুষের কল্যাণ সাধনের মধ্যে মানবজীবনের সার্থকতা নিহিত। মূলত বুদ্ধিদীপ্ত সৃজনশীল মানবিক কর্মের মাধ্যমে মানব-কল্যাণ সম্ভব। • উদ্দীপকে ভালোবাসার মাধ্যমে জাতি, সম্প্রদায়, গোষ্ঠীগত চেতনা ও লোভকে নিশ্চিহ্ন করে সামগ্রিক মানব-কল্যাণে ব্রত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। 'মানব-কল্যাণ' প্রবন্ধেও তিনি মানুষকে আর্থিক সাহায্য না করে, দান-খয়রাত না করে তার সার্বিক উন্নতি ঘটাতে বলেছেন। আর সার্বিক উন্নয়নের উপায় হিসেবে তিনি প্রাধান্য দিয়েছেন পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা এবং মুক্তবুদ্ধির সহায়তার প্রতি। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রাবন্ধিক সামগ্রিক মানব-কল্যাণের কথা বলেছেন। উদ্দীপকে মানব-কল্যাণের জন্য পারস্পরিক ভালোবাসার দিকটিকে ইঙ্গিত করা হয়েছে। কিন্তু প্রবন্ধে মানব-কল্যাণের হাতিয়ার হিসেবে ভালোবাসার পাশাপাশি যে মুক্তবুদ্ধি, সুপরিকল্পনা ও সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরা হয়েছে, তা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্দীপকে উল্লিখিত দিকটিই যথেষ্ট নয়।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্দীপকে উল্লিখিত দিকটিই কি যথেষ্ট? 'মা…

উদ্দীপক

আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী যে ঘৃণা বিদ্বেষ অহংকার এবং জাত্যভিমানকে করে বারবার পরাজিত। যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না করে সমাবিষ্ট সেই অমোঘ অস্ত্র- ভালোবাসা পৃথিবীতে ব্যাপ্ত কর।

ঢাকা কমার্স কলেজ · 2025

উত্তর

রেডক্রস একটি সেবাধর্মী সংস্থা।

উত্তর

• বর্তমানে মানব-কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানতম অন্তরায় হলো রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা। • রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনার ফলে সৃষ্ট বিভক্তিকরণ মনোভাব নিয়ে মানব-কল্যাণ করা যায় না। সত্যিকার মানব-কল্যাণ মহৎ চিন্তা-ভাবনারই ফসল। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন দুঃখের বিষয়, সেই উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি।

উত্তর

• উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত লেখকের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার আহ্বানের প্রতিনিধত্ব করে। • সমাজে বসবাসকারী প্রত্যেক মানুষই একে অন্যের সঙ্গে সম্পর্কিত। এই সম্পর্কের বাইরে মানুষের সঙ্গে মানুষের যে হৃদয়ের বন্ধন তার মাধ্যমেই পারস্পরিক সহযোগিতা ও সম্মানের মনোভাব গড়ে ওঠে। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানব-কল্যাণ ধারণাটির তাৎপর্য নিরূপণ করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন পারস্পরিক বন্ধনের কথা। এই সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা। এই পারস্পরিক সম্পর্ক না থাকলে মানব-কল্যাণ নিছক লোক দেখানো বিষয়ে পরিণত হয়, যা মানুষকে মেলায় না; বরং করে বিভক্ত, যা মানব-কল্যাণের উদ্দেশ্য নয়। অন্যদিকে, উদ্দীপকে লেখক ভালোবাসা নামক এক অস্ত্রের প্রত্যাশা ব্যক্ত করেছেন, যা মানুষের আত্ম অহংকার, লোভকে নিশ্চিহ্ন করে মানুষকে একই সূত্রে গাঁথতে সাহায্য করে অর্থাৎ যা সামষ্টিক কল্যাণের হাতিয়ার। উদ্দীপকের সামষ্টিক কল্যাণের এই হাতিয়ার 'মানব-কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত লেখকের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার আহ্বানের প্রতিনিধিত্ব করে।

উত্তর

• সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্দীপকে উল্লিখিত দিকটিই যথেষ্ট বলে আমি মনে করি না। • মানুষের কল্যাণ সাধনের মধ্যে মানবজীবনের সার্থকতা নিহিত। মূলত বুদ্ধিদীপ্ত সৃজনশীল মানবিক কর্মের মাধ্যমে মানব-কল্যাণ সম্ভব। • উদ্দীপকে ভালোবাসার মাধ্যমে জাতি, সম্প্রদায়, গোষ্ঠীগত চেতনা ও লোভকে নিশ্চিহ্ন করে সামগ্রিক মানব-কল্যাণে ব্রত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। 'মানব-কল্যাণ' প্রবন্ধেও তিনি মানুষকে আর্থিক সাহায্য না করে, দান-খয়রাত না করে তার সার্বিক উন্নতি ঘটাতে বলেছেন। আর সার্বিক উন্নয়নের উপায় হিসেবে তিনি প্রাধান্য দিয়েছেন পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা এবং মুক্তবুদ্ধির সহায়তার প্রতি। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রাবন্ধিক সামগ্রিক মানব-কল্যাণের কথা বলেছেন। উদ্দীপকে মানব-কল্যাণের জন্য পারস্পরিক ভালোবাসার দিকটিকে ইঙ্গিত করা হয়েছে। কিন্তু প্রবন্ধে মানব-কল্যাণের হাতিয়ার হিসেবে ভালোবাসার পাশাপাশি যে মুক্তবুদ্ধি, সুপরিকল্পনা ও সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরা হয়েছে, তা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্দীপকে উল্লিখিত দিকটিই যথেষ্ট নয়।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?

  • কুৎসিত
  • চমৎকার
  • ভিন্ন
  • ফলপ্রসূ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?

  • ঢাকায়
  • চট্টগ্রামে
  • সিলেটে
  • বরিশালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন সরাসরি যুক্ত ছিলেন?

ঢাকা বোর্ড

  • বুদ্ধির মুক্তি আন্দোলন
  • ভাষা আন্দোলন
  • উনসত্তরের গণঅভ্যুত্থান
  • একাত্তরের মুক্তিযুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?

  • দাতাকে
  • মহৎ হৃদয়কে
  • গ্রহীতাকে
  • শুভাকাঙ্ক্ষীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?

  • আত্মোন্নয়ন কেন্দ্র
  • মুসলিম সাহিত্য সমাজ
  • দারিদ্র্য কল্যাণ কেন্দ্র
  • মুসলিম সাহিত্য সংঘ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?

  • দলগতভাবে
  • পরিকল্পিতভাবে
  • সমষ্টিগতভাবে
  • সাহস ও বুদ্ধিমত্তার সাথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?

কুমিল্লা বোর্ড

  • ভয়ংকর দৃশ্য
  • করুণ দৃশ্য
  • বীভৎস দৃশ্য
  • লাঞ্ছনার দৃশ্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?

  • গৌতম বুদ্ধ
  • মহানবি (স.)
  • যিশু খ্রিষ্ট
  • শ্রীকৃষ্ণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?

  • মনুষ্যত্বের অবমাননা
  • মনুষ্যত্বের বিকাশ
  • মনুষ্যত্বের উন্নয়ন
  • মানব-মর্যাদা বৃদ্ধি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?

  • পরিবারের ভালো-মন্দের সাথে
  • সমাজের ভালো-মন্দের সাথে
  • ধর্মের ভালো-মন্দের সাথে
  • প্রতিবেশীর ভালো-মন্দের সাথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?

  • রোকেয়া সাখাওয়াত হোসেন
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • কাজী নজরুল ইসলাম
  • আবুল ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

বরিশাল বোর্ড

  • বাউল
  • ভাবুক
  • সাহিত্যিক
  • কবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কো'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।