শেয়ারFacebookWhatsApp

পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?

উত্তর: 'পাতাশূন্য শুকনো গাছটায়' শকুনরা বসেছে।

HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল

পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?

উদ্দীপক

মীনার বাবা হঠাৎ মারা যাওয়ায় তার মা রানু তাকে নিয়ে অসহায় হয়ে পড়ে। সে তার স্বামীর রেখে যাওয়া সামান্য কৃষিজমিতে উৎপন্ন ফসল বিক্রি করে যা আয় করে তাতে মীনার লেখাপড়ার খরচ চালাতে পারে না । তাই অন্যের বাড়িতে ধান ভানা, মাড়াই দেওয়া ও গৃহপরিচারিকার কাজ করে মীনার লেখাপড়া ও সংসারের খরচ চালিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ বাধা হয়ে দাঁড়াল মীনার বয়স। ষোড়শী মীনাকে গ্রাম্য মোড়লের কুদৃষ্টি থেকে রক্ষার জন্য সে তাকে বিয়ে দিলো। কিন্তু অর্থলোভী ও স্বার্থান্ধ পরিবারে মীনার ঠাই হলো না। সে মায়ের কাছে চলে আসল। শুরু হলো মা-মেয়ের নতুন করে বেঁচে থাকার লড়াই।

Barisal · 2019

উত্তর

'পাতাশূন্য শুকনো গাছটায়' শকুনরা বসেছে।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটিতে 'পাষাণ' শব্দটি দ্বারা নির্যাতক পুরুষের নিষ্ঠুর মানসিকতাকে বোঝানো হয়েছে। সন্তানের প্রতি পিতামাতা স্বভাবতই সংবেদনশীল হয়। অপত্যস্নেে বশবর্তী হয়ে কঠিন হৃদয়ের মানুষও আবেগে আপ্লুত হয়। আর তাই সন্তানের প্রতি স্নেহের কারণে স্ত্রী নির্যাতনকারী কঠিন হৃদয়ের পুরুষও অনেক সময় স্ত্রীর প্রতি যত্নশীল হয়। আলোচ্য উরিটিতে 'পাষাণ' শব্দটি দ্বারা স্ত্রীর প্রতি নির্দয় ও কঠিন মানসিকতার পুরুষদের প্রতিই ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের পুরুষশাসিত বিরূপ সমাজব্যবস্থায় নারীর জীবনসংগ্রাম ও লড়াই করে টিকে থাকার সঙ্গে 'মাসি-পিসি' গল্পের সমাজচিত্রের বহুলাংশে সাদৃশ্য রয়েছে। 'মাসি-পিসি' গল্পের সামন্তবাদী সমাজব্যবস্থার নির্মম রূপ ফুটে উঠেছে। এ গল্পের পুরুষশাসিত সমাজে নারীদের ভাগ্যবিড়ম্বনার দিকটি স্পষ্ট। মাসি-পিসি মুজনেই স্বামীর সংসারে নিগ্রহের শিকার। এছাড়া আহ্লাদির অত্যাচারী স্বামী, লালসা-উন্মত্ত জোতদার, দারোগা, চৌকিদার, গুন্ডা-বদমাশদের উপস্থিতি আলোচ্য গল্পের বিরূপ সমাজচিত্রকে ফুটিয়ে তুলেছে। উদ্দীপকে পুরুষশাসিত সমাজে শোষণের নগ্নরূপ অঙ্কিত হয়েছে। অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে দিন অতিবাহিত হয় মীনা ও তার মা রানুর । চরিত্রহীন মোড়লের হাত থেকে রক্ষা পেতে রানু তার মেয়েকে অল্প বয়সে বিয়ে দেন। কিন্তু অর্থলোভী ও স্বার্থান্ধ পরিবারে মীনার ঠাঁই হয়নি। নির্যাতিত ও নিপীড়িত রানু ও মীনাকে অস্তিত্ব রক্ষার সংগ্রামে লড়াই করে টিকে থাকতে হয়। আলোচ্য গল্পেও পুরুষশাসিত সমাজব্যবস্থার ঘৃণ্য রূপ পরিলক্ষিত হয়। সুতরাং, প্রতিকূল সমাজচিত্রের দিক থেকে উদ্দীপকের সঙ্গে আলোচ্য গল্পের সাদৃশ্য রয়েছে।

উত্তর

প্রতিকূল সমাজব্যবস্থায় নারীদের সংগ্রাম করে টিকে থাকার চিত্র উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্প উভয়ক্ষেত্রেই পরিলক্ষিত হয়। 'মাসি-পিসি' গল্পের প্রধান উপজীব্য মাসি ও পিসির কঠোর জীবনসংগ্রাম। মাসি-পিসি সর্বদা অস্তিত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত। সমাজজীবনে সহায়- সম্বলহীন ও দুর্বল অবস্থানে থেকেও তারা প্রভাবশালীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। বিপদগ্রস্ত আহ্লাদিকে তারা আগলে রেখেছে। নারী হয়েও তারা নৌকা চালনা ও সবজির ব্যাবসা করেছে। আহ্লাদি ও নিজেদের সম্ভ্রম রক্ষায় ধারালো অস্ত্র নিয়ে প্রতিবাদমুখর হয়েছে। আলোচ্য উদ্দীপকে একমাত্র সন্তান মীনাকে নিয়ে বিধবা রানুর কষ্টের সংসার। স্বামীর রেখে যাওয়া সামান্য কৃষিজমিতে উৎপন্ন ফসল তার আয়ের একমাত্র উৎস। এই সামান্য আয়ে সংসার চলে না। তাই রানুকে অন্যের বাড়িতে ধানভানা ও গৃহপরিচারিকার কাজ করতে হয়। গ্রাম্য মোড়লের হাত থেকে বাঁচতে অল্প বয়সে মেয়েকে বিয়ে দিতে বাধ্য হয় রানু। কিন্তু অল্পকাল পরেই অসৎ ও লোভী স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে মীনার। স্বামীর গৃহ থেকে বিতাড়িত হয়ে মায়ের কাছে ফিরে আসে সে। মা-মেয়ের টিকে থাকার লড়াই নতুন করে শুরু হয়। আলোচ্য গল্প ও উদ্দীপকে দেখা যায়, সার্বক্ষণিক বিপদের মধ্যে নারীদের লড়াই করে টিকে থাকতে হচ্ছে। আলোচ্য গল্পের মাসি-পিসি নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি আহ্লাদিকে রক্ষার জন্য সংগ্রামে লিপ্ত হয়েছে। গল্পটিতে তারা মূলত নারীর শ্রেণিসংগ্রামে নেতৃত্ব দিয়েছে। সমাজের অবিবেচক, লোভী, স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। উদ্দীপকের রানু স্বামীর আকস্মিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়ে। অন্যের বাড়িতে ধানভানা, মাড়াই দেওয়া প্রভৃতি কাজ করে মেয়ের লেখাপড়া ও সংসারের খরচ চালাতে হয় তাকে। সংকট থেকে উত্তরণের জন্য মেয়েকে বিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। তাই বাধ্য হয়ে অসহায় মা-মেয়েকে অনিশ্চয়তার পথে যাত্রা করতে হয়েছে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আলোচ্য গল্প এবং উদ্দীপকের নারীরা কঠোর জীবনসংগ্রামে লিপ্ত।
HSCBangla 1st Paperগদ্য : মাসি-পিসিBarisal
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?

কুমিল্লা বোর্ড

  • কাব্য
  • উপন্যাস
  • নাটক
  • ছোটোগল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?

ময়মংসিংহ বোর্ড

  • জগুর
  • বৈদ্যের
  • ওসমানের
  • কৈলাশের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-

  • কানাইয়ের সাথে ঝগড়া করছিল বলে
  • ঘড়া থেকে পানি আনছিল বলে
  • তরকারি বিক্রি করছিল বলে
  • সালতির লগি ঠেলছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?

  • পরিষ্কার রাখার জন্য
  • ঘরের চালায় আগুন নেভানোর জন্য
  • শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য
  • চুরি হওয়ার ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?

বরিশাল বোর্ড

  • কলেরা
  • টাইফয়েড
  • বসন্ত
  • যক্ষা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সালতি থেকে কী তোলা হচ্ছে?

  • বাঁশ
  • খড়
  • কাঠ
  • ঘাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?

  • জামাইপ্রীতি
  • নমনীয়তা
  • সামাজিকতা
  • পারিপার্শ্বিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?

দিনাজপুর বোর্ড

  • পুলের কাছে
  • গঞ্জের বাজারে
  • খারের ধারে
  • কাছারি বাড়িতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসির স্বামী মদ্যপ ছিল iii. মাসির শাশুড়ি-ননদ বাঘ ছিল নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কীসের প্রতি জগুর প্রবল লোভ?

  • সম্পদের প্রতি
  • নারীর প্রতি
  • নেশাদ্রব্যের প্রতি
  • ভালোবাসার প্রতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা প্রকাশ পেয়েছে মাসি-পিসি-

  • অসহিষ্ণু
  • আত্মবিশ্বাসী
  • প্রতিবাদী
  • অহংকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?সালতি থেকে কী তোলা হচ্ছে?খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসিরকীসের প্রতি জগুর প্রবল লোভ?মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।