শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের মূলভাব 'মানব-কল্যাণ' প্রবন্ধে আলোচিত প্রকৃত মানব-কল্যাণকেই নির্দেশ করে।" মন্তব্যটির যথার্থতা ব্যাখ্যা কর।

উত্তর: • "উদ্দীপকের মূলভাব 'মানব কল্যাণ' প্রবন্ধে আলোচিত প্রকৃত মানব-কল্যাণকেই নির্দেশ করে।"- মন্তব্যটি যথার্থ। • মানুষের কল্যাণ সাধনের মধ্যে মানবজীবনের সার্থকতা নিহিত। অন্যের কল্যাণের কথা বিবেচনা না করে নিজের স্বার্থকেই যদি বড় মনে করা হয় তাহলে সেই জীবনের প্রকৃত অর্থে কোনো গুরুত্ব নেই। • উদ্দীপকের কবিতাংশে কবির পরোপকারী মনোভাব প্রতিফলিত হয়েছে। এ বিষয়টি 'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রতিফলিত সত্যিকারের মানব-কল্যাণ বিষয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উভয় ক্ষেত্রেই নিঃস্বার্থ পরোকারের দিকটি ফুটে উঠেছে। আত্মকেন্দ্রিক স্বার্থচিন্তা মানুষকে 'সমাজের অন্যান্য মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ফলে তার পক্ষে আর মহৎ কাজ করা সম্ভব হয় না। কাজেই সামাজিক জীব হিসেবে মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াতে হয়। একে অন্যের সুখ-দুঃখের ভাগী হতে হয়। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক এই ঐক্যের দিকটির ওপর জোর দিয়েছেন। তাঁর মতে বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারও কল্যাণ করা যায় না। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানব-কল্যাণ অর্থে আমাদের প্রতিদিনের ব্যবহারিক জীবনের কল্যাণকে বুঝিয়েছেন। উদ্দীপকের কবিতাংশে কবির ঘর যে ভাঙে তিনি তার ঘর বেঁধে দেন। এই ঘর বেঁধে দেওয়ার মধ্যে ওই কবির পরোপকারী মনোভাবের পরিচয় স্পষ্ট হয়ে উঠেছে। 'মানব-কল্যাণ' প্রবন্ধ এবং উদ্দীপক উভয় ক্ষেত্রেই মানব-কল্যাণের বিষয়টি এক ও অভিন্ন হয়ে ধরা পড়েছে। এসব দিক বিচারে তাই বলা হয়েছে যে, উদ্দীপকের মূলভাব 'মানব-কল্যাণ' প্রবন্ধে আলোচিত প্রকৃত মানব-কল্যাণকেই নির্দেশ করে।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

“উদ্দীপকের মূলভাব 'মানব-কল্যাণ' প্রবন্ধে আলোচিত প্রকৃত মানব-কল্যাণক…

উদ্দীপক

'আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।'

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

• চলতি কথায় মানব-কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থেই ব্যবহৃত হয়ে থাকে।

উত্তর

• 'সত্যিকার 'মানব-কল্যাণ' মহৎ চিন্তা-ভাবনারই ফসল।'-কারণ মানুষের মহৎ ও কল্যাণকর চিন্তা-ভাবনার মধ্যে মানবকল্যাণের মূল কথা নিহিত। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক সত্যিকার অর্থে মানবকল্যাণ কী এবং এটি কীভাবে সাধিত হয় তা ব্যাখ্যা করেছেন। মনুষ্যত্ববোধে আঘাত লাগে এবং মানব-মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে তিনি মানবকল্যাণ মনে করেননি। তিনি মানুষের প্রতি যথাযথ মর্যাদার মাধ্যমে হিত সাধন করাকে মানবকল্যাণ মনে করেছেন। তিনি মানুষকে বিভক্তিকরণের মনোভাবে বিশ্বাসী নন। তিনি মুক্তবুদ্ধির মাধ্যমে সুপরিকল্পিত পথে মানবিক কাজ করাকে মানবকল্যাণ মনে করেন। এসব বিবেচনা করে তাই বলা হয়েছে যে, 'সত্যিকার 'মানব-কল্যাণ' মহৎ চিন্তা-ভাবনারই ফসল।'

উত্তর

• উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে আলোচিত সত্যিকারের মানব-কল্যাণের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। • মানুষকে ভালোবাসার মধ্যে মানবজীবনের সার্থকতা প্রকাশ পায়। মানবজীবনের বাইরে মানুষের করণীয় অন্য কিছুই নেই। তাই মানুষকে তার জীবনের সময়টুকুর মধ্যে ভালো কাজ করতে হবে। কারণ মানুষের জীবনের সঙ্গে জীবনের যোগ না ঘটলে জীবন সার্থক হয় না। • উদ্দীপকের কবিতাংশে নিঃস্বার্থ পরোপকারী মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে। নিজের ক্ষতি সত্ত্বেও কবি অন্যের প্রতি গভীর সহানুভূতিশীল। তাঁকে যে আঘাত দেয়, তার জন্য তিনি সমব্যাথী হন। যে তাঁকে পর করে তিনি তাকে আপন করার জন্য ব্যাকুল হয়ে ঘুরে বেড়ান। এ বিষয়গুলো কবির মহৎ চিন্তা ও মানবতাবোধেরই প্রতিফলন। এসব বিষয় 'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রতিফলিত সত্যিকারের মানব-কল্যাণের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানুষের মহৎ চিন্তা-ভাবনা এবং মানুষের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না করে মানুষের কল্যাণ সাধন করার কথা বলেছেন। তাঁর মতে মানব-কল্যাণ সর্বজনীন মহৎ কর্ম। এভাবে প্রবন্ধে আলোচিত সত্যিকার মানব-কল্যাণের বৈশিষ্ট্যের সঙ্গে উদ্দীপকের ভাব সাদৃশ্যপূর্ণ।

উত্তর

• "উদ্দীপকের মূলভাব 'মানব কল্যাণ' প্রবন্ধে আলোচিত প্রকৃত মানব-কল্যাণকেই নির্দেশ করে।"- মন্তব্যটি যথার্থ। • মানুষের কল্যাণ সাধনের মধ্যে মানবজীবনের সার্থকতা নিহিত। অন্যের কল্যাণের কথা বিবেচনা না করে নিজের স্বার্থকেই যদি বড় মনে করা হয় তাহলে সেই জীবনের প্রকৃত অর্থে কোনো গুরুত্ব নেই। • উদ্দীপকের কবিতাংশে কবির পরোপকারী মনোভাব প্রতিফলিত হয়েছে। এ বিষয়টি 'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রতিফলিত সত্যিকারের মানব-কল্যাণ বিষয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উভয় ক্ষেত্রেই নিঃস্বার্থ পরোকারের দিকটি ফুটে উঠেছে। আত্মকেন্দ্রিক স্বার্থচিন্তা মানুষকে 'সমাজের অন্যান্য মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ফলে তার পক্ষে আর মহৎ কাজ করা সম্ভব হয় না। কাজেই সামাজিক জীব হিসেবে মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াতে হয়। একে অন্যের সুখ-দুঃখের ভাগী হতে হয়। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক এই ঐক্যের দিকটির ওপর জোর দিয়েছেন। তাঁর মতে বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারও কল্যাণ করা যায় না। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানব-কল্যাণ অর্থে আমাদের প্রতিদিনের ব্যবহারিক জীবনের কল্যাণকে বুঝিয়েছেন। উদ্দীপকের কবিতাংশে কবির ঘর যে ভাঙে তিনি তার ঘর বেঁধে দেন। এই ঘর বেঁধে দেওয়ার মধ্যে ওই কবির পরোপকারী মনোভাবের পরিচয় স্পষ্ট হয়ে উঠেছে। 'মানব-কল্যাণ' প্রবন্ধ এবং উদ্দীপক উভয় ক্ষেত্রেই মানব-কল্যাণের বিষয়টি এক ও অভিন্ন হয়ে ধরা পড়েছে। এসব দিক বিচারে তাই বলা হয়েছে যে, উদ্দীপকের মূলভাব 'মানব-কল্যাণ' প্রবন্ধে আলোচিত প্রকৃত মানব-কল্যাণকেই নির্দেশ করে।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন সরাসরি যুক্ত ছিলেন?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?

কুমিল্লা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কো'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।