শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শফিকের উদ্যোগটি সমাজে পরিবর্তন আনার জন্য কতটুকু যুক্তিযুক্ত? 'মানব-কল্যাণ' প্রবন্ধ অনুসারে তোমার মতামত ব্যক্ত করো ।

উত্তর: উদ্দীপকে বর্ণিত শফিকের সাহায্যের প্রক্রিয়াটি অসহায় মানুষের জীবিকা অর্জনের একটি স্থায়ী মাধ্যম হওয়ায় উদ্যোগটি সমাজে পরিবর্তন আনার জন্য যুক্তিযুক্ত। আলোচ্য 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক বলেছেন কাউকে করুণা করে দানখয়রাত করাকে মানব কল্যাণ বলা যায় না। এটি সংকীর্ণ মনোভাব বলে উল্লেখ করেছেন লেখক। এই ধরনের দানে মানুষকে বরং অবমূল্যায়ন ও অপমান করা হয়। কল্যাণ বা দান হতে হবে এমন যার মাধ্যমে একজন অসহায় মানুষ তার অবস্থার উন্নয়ন ঘটিয়ে একটি মর্যাদাপূর্ণ অবস্থায় যেতে পারে। উদ্দীপকের শফিক সাহেব এলাকার বস্তির মহিলাদের সেলাই মেশিন কিনে দিয়ে সাহায্য করতে চায়। যাতে করে পরবর্তী সময়ে তাদের অন্যের কাছে হাত পাততে না হয় বরং তারা নিজেদের রোজগারের ব্যবস্থা যেন নিজেরাই করতে পারেন। দান করে সামাজিক প্রচারণা করা শফিক সাহেব পছন্দ করেন না। শফিক চায় নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে অসহায়রা যেন স্থায়ীভাবে জীবিকা অর্জন করতে পারে। একবার সাহায্য নিয়ে তা দিয়ে স্থায়ী রোজগারের উপায় তৈরি করে যাতে করে তাদের বারবার অন্যের কাছে হাত পাততে না হয়। তাই এই উদ্যোগ সমাজ পরিবর্তনের জন্য যুক্তিযুক্ত। প্রাবন্ধিকও ঠিক এভাবে বলেছেন অসহায়রা সাহায্যের মাধ্যমে যেন অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থানে আসতে পারে এবং এভাবেই সমাজ পরিবর্তন সম্ভব।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

উদ্দীপকের শফিকের উদ্যোগটি সমাজে পরিবর্তন আনার জন্য কতটুকু যুক্তিযুক…

উদ্দীপক

রফিক ও শফিক দুই ভাইই অর্থনৈতিকভাবে সচ্ছল। তবে প্রতি বছর ঈদে জাকাত দেওয়া নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। রফিকের মতে জাকাতের টাকায় একাধিক শাড়ি, লুঙ্গি কিনে গরিবদের মাঝে বিতরণ করলে তাদের বস্ত্র চাহিদা লাঘব হবে এবং সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলেও জনগণও তা অনুসরণ করবে। কিন্তু শফিক চায় এলাকার বস্তিতে কয়েকজন মহিলাকে সেলাই মেশিন কিনে দিলে বরং তারা কিছু আয় রোজগার করতে পারবে। আর এজন্য তিনি সব রকম সামাজিক প্রচারণা বিরোধী।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট হলো পরিবার ।

উত্তর

প্রত্যেক মানুষ সমাজের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত বলে মানব- কল্যাণ স্বয়ম্ভু, বিচ্ছিন্ন, সম্পর্ক-রহিত হতে পারে না । প্রত্যেক মানুষ সমাজের সাথে সম্পর্কিত। ফলে মানুষের কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো-মন্দের উপর নির্ভর করে। কিন্তু সমাজে মানব-কল্যাণ কথাটি সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়। মূলত উপলব্ধিহীনতার কারণেই এমনটা হয়ে থাকে। সমাজের বৃহত্তর জনগোষ্ঠীকে বাদ দিয়ে কখনো মানব-কল্যাণ সাধিত হতে পারে না। প্রকৃত মানব কল্যাণ তখনই সাধিত হবে যখন সমাজের সকলের কল্যাণ একসাথে হবে । আর এ কারণেই মানব-কল্যাণ স্বয়ম্ভ, বিচ্ছিন্ন, সম্পর্ক-রহিত হতে পারে না ।

উত্তর

উদ্দীপকের রফিকের ভাবনা 'মানব কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত লোক দেখানো মানবিক সহায়তার সাথে সম্পর্কিত যেখানে কোনো Human dignity থাকে না । এই প্রবন্ধে মানব-কল্যাণ কেন হয়ে থাকে সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে। এক ধরনের মানব-কল্যাণ রয়েছে যেখানে মানুষ তার মর্যাদা রক্ষা করতে পারে না বরং সে সামান্য কিছু পেয়ে একজনের ইচ্ছা প্রকাশের অংশ হয় মাত্র । অন্যদিকে, নিজের মর্যাদা অক্ষুণ্ণ রেখে যখন কেউ দান গ্রহণ করে এবং সেটা যদি তার জন্য স্থায়ী কোনো উপার্জনের ব্যবস্থা সৃষ্টি করতে পারে, প্রাবন্ধিকের মতে সেটাই মানব-কল্যাণ । উদ্দীপকে বর্ণিত রফিক জাকাত দিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট দিয়ে মানুষের কাছে তুলে ধরতে চায়। তার যুক্তির আড়ালে সে মূলত নিজেকেই প্রচার করতে চায়। উদ্দীপকে রফিকের মানসিকতা প্রকৃত মানব-কল্যাণকে স্পর্শ করতে পারেনি বরং রফিকের কার্যক্রম মানুষের Human dignity নষ্ট করেছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শফিকের সাহায্যের প্রক্রিয়াটি অসহায় মানুষের জীবিকা অর্জনের একটি স্থায়ী মাধ্যম হওয়ায় উদ্যোগটি সমাজে পরিবর্তন আনার জন্য যুক্তিযুক্ত। আলোচ্য 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক বলেছেন কাউকে করুণা করে দানখয়রাত করাকে মানব কল্যাণ বলা যায় না। এটি সংকীর্ণ মনোভাব বলে উল্লেখ করেছেন লেখক। এই ধরনের দানে মানুষকে বরং অবমূল্যায়ন ও অপমান করা হয়। কল্যাণ বা দান হতে হবে এমন যার মাধ্যমে একজন অসহায় মানুষ তার অবস্থার উন্নয়ন ঘটিয়ে একটি মর্যাদাপূর্ণ অবস্থায় যেতে পারে। উদ্দীপকের শফিক সাহেব এলাকার বস্তির মহিলাদের সেলাই মেশিন কিনে দিয়ে সাহায্য করতে চায়। যাতে করে পরবর্তী সময়ে তাদের অন্যের কাছে হাত পাততে না হয় বরং তারা নিজেদের রোজগারের ব্যবস্থা যেন নিজেরাই করতে পারেন। দান করে সামাজিক প্রচারণা করা শফিক সাহেব পছন্দ করেন না। শফিক চায় নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে অসহায়রা যেন স্থায়ীভাবে জীবিকা অর্জন করতে পারে। একবার সাহায্য নিয়ে তা দিয়ে স্থায়ী রোজগারের উপায় তৈরি করে যাতে করে তাদের বারবার অন্যের কাছে হাত পাততে না হয়। তাই এই উদ্যোগ সমাজ পরিবর্তনের জন্য যুক্তিযুক্ত। প্রাবন্ধিকও ঠিক এভাবে বলেছেন অসহায়রা সাহায্যের মাধ্যমে যেন অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থানে আসতে পারে এবং এভাবেই সমাজ পরিবর্তন সম্ভব।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন সরাসরি যুক্ত ছিলেন?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?

কুমিল্লা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কো'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।