শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মামুনের মনোভাবের মধ্য দিয়ে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? তা আলোচনা করো ।

উত্তর: উদ্দীপকে মামুনের মনোভাবের মধ্য দিয়ে 'আমার পথ' প্রবন্ধের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সচেতন মানসিকতার দিকটি ফুটে উঠেছে । 'আমার পথ' প্রবন্ধে লেখক প্রচণ্ডভাবে ঘোষণা করেন যে, আপন হৃদয়েয়র নিগূঢ় সত্য অনুধাবন ব্যতীত মানুষ কখনো মহিমান্বিত হতে পারে না। মানুষের ভিতর যদি মানবিকতা, মনুষ্যত্ব, বিবেক, নৈতিকতা সঞ্চারে পূর্বশর্ত, নিজের সত্য প্রতিবিম্বকে অনুভব করে শোষণের সাথে যুদ্ধ করে নিজের মুক্তির পথ পরিষ্কার করা। দুর্নীতির সাথে আপস করে ভদ্রতা প্রদর্শনের চেয়ে তথাকথিত দাম্ভিকতায় দাসত্বের শেকল উগড়ে ফেলাই হলো উন্নত মস্তিষ্কের পরিচয়। উদ্দীপকে মামুন সাহেব একজন প্রতিবাদী চেতনা ধারণকারী। তিনি নীতিবর্জিত কোনো কাজকে সমর্থন তো দূর বরং শক্তিশালী গর্জনে প্রতিহত করেন। উত্তপ্ত মেজাজের আগুনে সব পাপ, অন্যায়, ভুলকে পুড়িয়ে ছারখার করার দীপ্ততায় জীবন ধারণ করেন। নিজের সত্যকে অনুভব করেই তিনি নিজের এই কঠিন পথে পা রাখার দৃঢ়প্রত্যয়ী।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

উদ্দীপকের মামুনের মনোভাবের মধ্য দিয়ে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি…

উদ্দীপক

অত্যন্ত খিটখিটে মেজাজের মানুষ মামুন। ন্যায়-অন্যায়, ভালোমন্দ স বিষয়েই তিনি রেগে যান। এজন্য পরিবারের লোকজন ছাড়াও এলাকাবাসীও তার উপর বিরক্ত। কিন্তু মামুনের বক্তব্য তিনি কোনো ভুল বা অন্যায় করছেন না বরং অন্যায়ের প্রতিবাদ করেন এবং এ কারণেই প্রয়োজনেই চিৎকার করেন, রাগ হয়ে যান। তবে একদিন তাকে এই রাগের খেসারত দিতে হয়। মামুনের সন্তান বাবার ভয়ে দ্রুত বাড়ি ফিরতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়। এরপর থেকে মামুন সম্পূর্ণ বদলে যায়। তিনি বুঝতে পারেন সব সময় রেগে থাকার মাধ্যমে কোনো সমাধান হয় না । তিনি তার ভুল শুধরে নতুনভাবে জীবনযাপন করেন।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

ভারতবাসীকে নিজের উপর অটুট বিশ্বাস রাখতে শিখিয়েছিলেন মহাত্মা গান্ধী ।

উত্তর

সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন বলেই কবি নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন। কবি পুরাতন-জীর্ণ সমাজকে ঢেলে সাজাতে চান। কিন্তু সমাজের নিয়ম পালটাতে গেলে বাধার সম্মুখীন হতে হয়, সমাজরক্ষকদের আক্রমণের শিকার হতে হয়। কবি এ সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তিনি তাদের অন্যায়কে অভিশাপ হয়ে ধ্বংস করতে চান। তাই তিনি নিজেকে 'অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন।

উত্তর

উদ্দীপকে মামুনের মনোভাবের মধ্য দিয়ে 'আমার পথ' প্রবন্ধের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সচেতন মানসিকতার দিকটি ফুটে উঠেছে । 'আমার পথ' প্রবন্ধে লেখক প্রচণ্ডভাবে ঘোষণা করেন যে, আপন হৃদয়েয়র নিগূঢ় সত্য অনুধাবন ব্যতীত মানুষ কখনো মহিমান্বিত হতে পারে না। মানুষের ভিতর যদি মানবিকতা, মনুষ্যত্ব, বিবেক, নৈতিকতা সঞ্চারে পূর্বশর্ত, নিজের সত্য প্রতিবিম্বকে অনুভব করে শোষণের সাথে যুদ্ধ করে নিজের মুক্তির পথ পরিষ্কার করা। দুর্নীতির সাথে আপস করে ভদ্রতা প্রদর্শনের চেয়ে তথাকথিত দাম্ভিকতায় দাসত্বের শেকল উগড়ে ফেলাই হলো উন্নত মস্তিষ্কের পরিচয়। উদ্দীপকে মামুন সাহেব একজন প্রতিবাদী চেতনা ধারণকারী। তিনি নীতিবর্জিত কোনো কাজকে সমর্থন তো দূর বরং শক্তিশালী গর্জনে প্রতিহত করেন। উত্তপ্ত মেজাজের আগুনে সব পাপ, অন্যায়, ভুলকে পুড়িয়ে ছারখার করার দীপ্ততায় জীবন ধারণ করেন। নিজের সত্যকে অনুভব করেই তিনি নিজের এই কঠিন পথে পা রাখার দৃঢ়প্রত্যয়ী।

উত্তর

“উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়।”— উক্তিটি যথার্থ বলে মনে করি । 'আমার পথ' প্রবন্ধে লেখক মনুষ্য চেতনার আত্মিক সত্যকে ধারণ করতে আহ্বান জানান। অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকের দীপ্ত মস্তক উঁচু করার অভ্যাসই পারে একটি জাতিকে পরাধীনের গোলক ধাঁধা থেকে বের করে আনতে। মহান ব্যক্তিত্বদের সাহসিকতা ও সততার অগ্নিচূড়ায় পৌঁছানোর মাধ্যমেই আমরা স্বাধীন, সার্বভৌম, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক তথা উন্নত একটি রাষ্ট্রকে অর্জন করতে সক্ষম। উদ্দীপকে মামুন সাহেব একজন সৎ ও আত্মসচেতন মানুষ হলেও অত্যন্ত বদমেজাজি । তিনি অন্যায়ের সাথে আপস করার মানসিকতা থেকে মুক্ত হলেও ভালোমন্দ সব কাজে অত্যন্ত চড়া মেজাজের পরিচয় দেন। মামুন সাহেবের এই অত্যাধিক রাগ ও ক্ষোভের আগুনে বলি হতে হয় তার আপন পুত্রকে। উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের অসমাঞ্জস্য ব্যাপারটি হলো আত্ম- উপলব্ধির পথ যেন অতিক্ষোভের আগুনে পরিণত না হয়। কারণ একজন মানুষের সচেতনাবোধ তখনই পরিপূর্ণতা পাবে যখন অন্যায়ের প্রতি জোরালো প্রতিবাদের মানসিকতা এবং হৃদয়ে মানবিকতার নিবিড় ভাবের সমন্বয় সম্ভব হবে । তাই বলা যায়, প্রশ্নের উক্তিটি যথার্থ ।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন সরাসরি যুক্ত ছিলেন?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?

কুমিল্লা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কো'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।