উদ্দীপকের রফিকের ভাবনার মধ্য দিয়ে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন বিষয়ের সাদৃশ্য আছে তা আলোচনা করো ।
উত্তর: উদ্দীপকের রফিকের ভাবনা 'মানব কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত লোক দেখানো মানবিক সহায়তার সাথে সম্পর্কিত যেখানে কোনো Human dignity থাকে না । এই প্রবন্ধে মানব-কল্যাণ কেন হয়ে থাকে সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে। এক ধরনের মানব-কল্যাণ রয়েছে যেখানে মানুষ তার মর্যাদা রক্ষা করতে পারে না বরং সে সামান্য কিছু পেয়ে একজনের ইচ্ছা প্রকাশের অংশ হয় মাত্র । অন্যদিকে, নিজের মর্যাদা অক্ষুণ্ণ রেখে যখন কেউ দান গ্রহণ করে এবং সেটা যদি তার জন্য স্থায়ী কোনো উপার্জনের ব্যবস্থা সৃষ্টি করতে পারে, প্রাবন্ধিকের মতে সেটাই মানব-কল্যাণ । উদ্দীপকে বর্ণিত রফিক জাকাত দিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট দিয়ে মানুষের কাছে তুলে ধরতে চায়। তার যুক্তির আড়ালে সে মূলত নিজেকেই প্রচার করতে চায়। উদ্দীপকে রফিকের মানসিকতা প্রকৃত মানব-কল্যাণকে স্পর্শ করতে পারেনি বরং রফিকের কার্যক্রম মানুষের Human dignity নষ্ট করেছে।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
উদ্দীপকের রফিকের ভাবনার মধ্য দিয়ে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন বিষয…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর