“উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়।”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো ।
উত্তর: “উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়।”— উক্তিটি যথার্থ বলে মনে করি । 'আমার পথ' প্রবন্ধে লেখক মনুষ্য চেতনার আত্মিক সত্যকে ধারণ করতে আহ্বান জানান। অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকের দীপ্ত মস্তক উঁচু করার অভ্যাসই পারে একটি জাতিকে পরাধীনের গোলক ধাঁধা থেকে বের করে আনতে। মহান ব্যক্তিত্বদের সাহসিকতা ও সততার অগ্নিচূড়ায় পৌঁছানোর মাধ্যমেই আমরা স্বাধীন, সার্বভৌম, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক তথা উন্নত একটি রাষ্ট্রকে অর্জন করতে সক্ষম। উদ্দীপকে মামুন সাহেব একজন সৎ ও আত্মসচেতন মানুষ হলেও অত্যন্ত বদমেজাজি । তিনি অন্যায়ের সাথে আপস করার মানসিকতা থেকে মুক্ত হলেও ভালোমন্দ সব কাজে অত্যন্ত চড়া মেজাজের পরিচয় দেন। মামুন সাহেবের এই অত্যাধিক রাগ ও ক্ষোভের আগুনে বলি হতে হয় তার আপন পুত্রকে। উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের অসমাঞ্জস্য ব্যাপারটি হলো আত্ম- উপলব্ধির পথ যেন অতিক্ষোভের আগুনে পরিণত না হয়। কারণ একজন মানুষের সচেতনাবোধ তখনই পরিপূর্ণতা পাবে যখন অন্যায়ের প্রতি জোরালো প্রতিবাদের মানসিকতা এবং হৃদয়ে মানবিকতার নিবিড় ভাবের সমন্বয় সম্ভব হবে । তাই বলা যায়, প্রশ্নের উক্তিটি যথার্থ ।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
“উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়।”- উক্তিটির…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর