শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত চরিত্র ডাক্তার রেজাউলের ভূমিকা 'মানব- কল্যাণ' প্রবন্ধের সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? তোমার যুক্তি দেখাও।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত চরিত্র ডাক্তার রেজাউলের ভূমিকা 'মানব- কল্যাণ' প্রবন্ধের লেখকের প্রত্যাশিত মানব-কল্যাণের সাথে সাদৃশ্যপূর্ণ। • আমাদের সমাজে মানব কল্যাণ বলতে করুণার বশবর্তী হয়ে অসহায় মানুষকে দান-খয়রাত দেওয়াকে বোঝানো হয়। অথচ এটি আমাদের একটি ভুল ধারণা। কেননা সৃষ্টির সেবা জীব হিসেবে অন্যের উপর নির্ভরশীল হওয়া মূলত মানব-মর্যাদার অবমাননা। সত্যিকারের মানব-কল্যাণ হলো মানুষকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে উঠতে সহায়তা করা । • • উদ্দীপকের ফুলপুর গ্রামের দরিদ্র চা-বিক্রেতা দাউদ। পিতৃহীন সংসারে পঙ্গু দাউদই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অভাব-অনটনের সংসারে কোনোভাবে খেয়ে না খেয়ে দিন কাটে তার। বসতঘরের দশা বেহাল হওয়ায় ডাক্তার রেজাউল তাকে একটা পাকাঘর তুলে দেন। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উপদেশ দিয়েছেন। তিনি মনে করেন, স্রেফ সদিচ্ছা দ্বারা মানব-কল্যাণ সাধিত হয় না। সমস্যা সমাধানে তিনি নতুন দৃষ্টিভঙ্গিতে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে বলেছেন। তিনি মনে করেন, মানুষকে সাহায্য-সহায়তা করে তার সম্ভাবনার জগৎকে জাগ্রত করাই হলো প্রকৃত মানব কল্যাণ, যা উদ্দীপকের ডাক্তার রেজাউলের ভূমিকায় ফুটে উঠেছে।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত চরিত্র ডাক্তার রেজাউলের ভূমিকা 'মানব- কল্যাণ' প্র…

উদ্দীপক

ফুলপুর গ্রামের দরিদ্র চা-বিক্রেতা দাউদ। পিতৃহীন সংসারে পঞ্জ দাউদই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অভাব-অনটনের সংসারে কোনোভাবে খেয়ে না খেয়ে দিন কাটে। বসতঘরের দশাও বেহাল গ্রামের সামর্থ্যবান অনেকের কাছে সাহায্য চেয়ে ব্যর্থ হয়ে শেষে দাউদ পরোপকারী ডাক্তার রেজাউলের কাছে সাহায্য চায় ভাঙা ঘরটা মেরামত করার জন্য । ডাক্তার সাহেব দাউদকে একটা পাকাঘর তুলে দেন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

উত্তর

আবুল ফজল প্রায় ত্রিশ বছর কলেজে অধ্যাপনা করেছিলেন।

উত্তর

“তা করা হলেই মানব-কল্যাণ হয়ে উঠবে মানব-মর্যাদার সহায়ক।”— এ কথাটির মাধ্যমে লেখক মানুষের মুক্তবুদ্ধির চর্চার প্রতি গুরুত্ব দিয়েছেন। • 'মানব কল্যাণ' প্রবন্ধে লেখক মনে করেন, স্রেফ সদিচ্ছা দ্বারা মানব-কল্যাণ সাধিত হয় না। এর জন্য আমাদের দৃষ্টিভঙ্গি পালটানো প্রয়োজন। নতুন দৃষ্টিকোণ থেকে বৈজ্ঞানিক ও সুবুদ্ধি নিয়ন্ত্রিত পদ্ধতিতে চেষ্টা চালিয়ে যেতে হবে। লেখকের বিশ্বাস - মুক্তবুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। একমাত্র মুক্ত বিচারবুদ্ধির সাহায্যেই বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োজিত করা যায়। আর তা করা সম্ভব হলেই মানব-কল্যাণ হয়ে উঠবে মানব-মর্যাদার সহায়ক।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চরিত্র ডাক্তার রেজাউলের ভূমিকা 'মানব- কল্যাণ' প্রবন্ধের লেখকের প্রত্যাশিত মানব-কল্যাণের সাথে সাদৃশ্যপূর্ণ। • আমাদের সমাজে মানব কল্যাণ বলতে করুণার বশবর্তী হয়ে অসহায় মানুষকে দান-খয়রাত দেওয়াকে বোঝানো হয়। অথচ এটি আমাদের একটি ভুল ধারণা। কেননা সৃষ্টির সেবা জীব হিসেবে অন্যের উপর নির্ভরশীল হওয়া মূলত মানব-মর্যাদার অবমাননা। সত্যিকারের মানব-কল্যাণ হলো মানুষকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে উঠতে সহায়তা করা । • • উদ্দীপকের ফুলপুর গ্রামের দরিদ্র চা-বিক্রেতা দাউদ। পিতৃহীন সংসারে পঙ্গু দাউদই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অভাব-অনটনের সংসারে কোনোভাবে খেয়ে না খেয়ে দিন কাটে তার। বসতঘরের দশা বেহাল হওয়ায় ডাক্তার রেজাউল তাকে একটা পাকাঘর তুলে দেন। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উপদেশ দিয়েছেন। তিনি মনে করেন, স্রেফ সদিচ্ছা দ্বারা মানব-কল্যাণ সাধিত হয় না। সমস্যা সমাধানে তিনি নতুন দৃষ্টিভঙ্গিতে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে বলেছেন। তিনি মনে করেন, মানুষকে সাহায্য-সহায়তা করে তার সম্ভাবনার জগৎকে জাগ্রত করাই হলো প্রকৃত মানব কল্যাণ, যা উদ্দীপকের ডাক্তার রেজাউলের ভূমিকায় ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের বিষয়বস্তুর অনেক তাৎপর্য রয়েছে, যা 'মানব- কল্যাণ' প্রবন্ধে ফুটে উঠেছে। • যুগে যুগে মহৎ ব্যক্তিরা নিঃস্বার্থভাবে পৃথিবীতে মানবসেবায় অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তবে সত্যিকারের মানব- কল্যাণ তো সেটি, যা মানুষকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। অন্যথায় মানব-কল্যাণ হয়ে পড়ে মানব- মর্যাদার ক্ষুণ্ণ হওয়ার কারণ । • উদ্দীপকের ডাক্তার রেজাউল একজন অসহায় ও পঙ্গু চা-বিক্রেতার বিপদে পাশে দাঁড়িয়েছেন। চা-বিক্রেতা দাউদ পঙ্গু হয়েও নিজের পরিবারের ভরণ-পোষণ চালাতে নিজের জায়গা থেকে চেষ্টা করেছে। খেয়ে না খেয়ে দিনযাপন করা এমন অসহায় মানুষের পক্ষে ঘর মেরামত করা অনেকটাই অসম্ভব। তার জন্য একটি পাকা ঘর তুলে দিয়ে ডাক্তার রেজাউল যেন 'মানব-কল্যাণ' প্রবন্ধের লেখকের প্রকৃত মানব-কল্যাণকেই বাস্তবায়ন করেছেন। কেননা এই প্রবন্ধে লেখক মানুষকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তোলার প্রতি গুরুত্ব দিয়েছেন । করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের পরিবর্তে লেখক মানুষকে সহায়তা করে তার মধ্যকার নিহিত সম্ভাবনাকে জাগ্রত করে তুলতে বলেছেন, যা উদ্দীপকের ডাক্তার রেজাউলের কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে। মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক করুণার বশবর্তী হয়ে সমাজের প্রচলিত দান-খয়রাতকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন ৷ লেখক মনে করেন এতে মানুষের মনুষ্যত্ব ও মানব-মর্যাদার অবমূল্যায়ন করা হয়। তাই তিনি সবাইকে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়েছেন এবং সচ্ছল মানুষদের আহ্বান জানিয়েছেন তারা যেন মানুষকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করতে সহায়তা করে। লেখকের এমন প্রত্যাশাই প্রতিফলিত হয়েছে উদ্দীপকের দাউদ ও ডাক্তার রেজাউলের কর্মকাণ্ডে।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন সরাসরি যুক্ত ছিলেন?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?

কুমিল্লা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কো'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।